ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতের নির্দেশে নিষিদ্ধ আ.লীগের ৪ চেয়ারম্যান স্বপদে বহাল!

  • Reporter Name
  • Update Time : ০৮:১২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৫২ Time View
৮৭

নিজস্ব প্রতিবেদক : আদালতের নির্দেশে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত ৪ ইউপি চেয়ারম্যানকে তাদের স্বপদে পুনর্বহাল করা হয়েছে। হাইকোর্ট বিভাগের নির্দেশনার আলোকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই ৪টি ইউনিয়ন পরিষদে ইতিপূর্বে নিয়োগকৃত প্রশাসকদের সিদ্ধান্ত বাতিল করে চেয়ারম্যানদের দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে।

দাপ্তরিক সূত্রে জানা গেছে, গত বুধবার (২২ এপ্রিল) চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে এ আদেশ জারি করা হয়। পুনর্বহাল হওয়া চেয়ারম্যানরা হলেন— চিৎলা ইউনিয়ন পরিষদের হাসানুজ্জামান সরোয়ার, খাদিমপুর ইউনিয়ন পরিষদের মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার, ডাউকি ইউনিয়ন পরিষদের তরিকুল ইসলাম এবং খাসকররা ইউনিয়ন পরিষদের তাফসির আহম্মেদ মল্লিক লাল।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৭ নভেম্বর এক আদেশের মাধ্যমে উক্ত ৪টি ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। তখন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা এবং আইসিটি কর্মকর্তাকে যথাক্রমে ডাউকি, খাদিমপুর, চিৎলা ও খাসকররা ইউনিয়নে পূর্ণ প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান করা হয়। প্রশাসনের এই আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ চেয়ারম্যানরা হাইকোর্ট বিভাগে পৃথক রিট পিটিশন দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে চলতি বছরের ১২ মার্চ আদালত প্রশাসক নিয়োগের আদেশের কার্যকারিতা ৬ মাসের জন্য স্থগিত করেন এবং চেয়ারম্যানদের স্বপদে বহাল রেখে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার নির্দেশ দেন।

এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, আদালতের নির্দেশনা এবং বিভাগীয় কমিশনারের তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে চেয়ারম্যানদের পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দায়িত্ব ফিরে পাওয়ার পর চেয়ারম্যানরা জানান, তাঁরা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে এলাকার উন্নয়ন ও জনগণের সেবা নিশ্চিত করতে সচেষ্ট থাকবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

আদালতের নির্দেশে নিষিদ্ধ আ.লীগের ৪ চেয়ারম্যান স্বপদে বহাল!

Update Time : ০৮:১২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬