Update Time :
১০:৪২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
২৬
Time View
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক : ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের মুখে অবশেষে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও কেন্দ্রীয় সরকারের মধ্যকার তৃতীয় দফার বৈঠকের কয়েক ঘণ্টা আগেই এই ঘোষণা দিলেন তিনি। দিল্লির যন্তর মন্তরে এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন বিক্ষোভকারীরা। তাদের প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সিজেপি এবং কেন্দ্রীয় সরকারের মধ্যকার আগের বৈঠকগুলো এই পদত্যাগের দাবির কারণেই অচলাবস্থার মুখে পড়েছিল। সিজেপি পরিষ্কার জানিয়েছিল, ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত না করলে সরকারের সঙ্গে কোনো আলোচনা...
৪৯
আন্তর্জাতিক ডেস্ক : ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের মুখে অবশেষে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন।
শনিবার (২৫ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও কেন্দ্রীয় সরকারের মধ্যকার তৃতীয় দফার বৈঠকের কয়েক ঘণ্টা আগেই এই ঘোষণা দিলেন তিনি।
দিল্লির যন্তর মন্তরে এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন বিক্ষোভকারীরা। তাদের প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।
সিজেপি এবং কেন্দ্রীয় সরকারের মধ্যকার আগের বৈঠকগুলো এই পদত্যাগের দাবির কারণেই অচলাবস্থার মুখে পড়েছিল। সিজেপি পরিষ্কার জানিয়েছিল, ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত না করলে সরকারের সঙ্গে কোনো আলোচনা সম্ভব নয়। সূত্র: এনডিটিভি