ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অপ্রয়োজনীয়’ কথা না বলার প্রতিশ্রুতি দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ক্ষমা প্রার্থনা

  • Reporter Name
  • Update Time : ০৯:১০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ৬৩ Time View
১০১

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাসের শেষভাগে নফল ইবাদতে নেমেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী; তার শুরুর আগে নিজের অনাকাঙ্ক্ষিত ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে তিনি বলেছেন, এখন থেকে ‘অপ্রয়োজনীয়’ কথা এড়িয়ে চলবেন তিনি।

শুভাকাঙ্ক্ষীসহ সবার কাছ থেকে পরামর্শ নেওয়ার পর আজ বুধবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই প্রতিশ্রুতি দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের গড়া দল জাতীয় নাগরিক পার্টির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থী হওয়ার পর থেকে নানা ঘটনায় আলোচিত। ঢাকা–৮ আসনে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্যের জন্য তিনি সমালোচনায়ও পড়েছিলেন।

ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন লিখেছেন, ‘আমার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও পরামর্শ আমার পথচলার শক্তি।

এবার রমজানের শুরু থেকে বিভিন্ন জেলায় গিয়ে তারাবিহর নামাজ পড়ছেন নাসীরুদ্দীন। গতকাল ধানমন্ডির তাকওয়া মসজিদে ‘কিয়ামুল লাইলের মাধ্যমে এই আত্মিক যাত্রার এক নীরব সূচনা’ করার কথাও তিনি পোস্টে জানান।

সবার কাছে ক্ষমা চেয়ে ফেসবুকে পোস্ট দেন নাসীরুদ্দীন পাটওয়ারী
সবার কাছে ক্ষমা চেয়ে ফেসবুকে পোস্ট দেন নাসীরুদ্দীন পাটওয়ারীছবি: নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্টের স্ক্রিনশট

নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘গত কয়েক দিনে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী-এমপি ও প্রিয় সহযোদ্ধাদের সাথে কিছু আন্তরিক কথা বলার সুযোগ হয়েছিল। সবার কাছ থেকেই একটি সুন্দর দিক–নির্দেশনা পেয়েছি, ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়া।

‘আমি বিনয়ের সাথে সেই পরামর্শগুলো গ্রহণ করছি এবং আরও শান্ত ও দায়িত্বশীলভাবে পথ চলার চেষ্টা করব। রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে চাই,’ প্রতিশ্রুতি দেন এই তরুণ রাজনীতিক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

অপ্রয়োজনীয়’ কথা না বলার প্রতিশ্রুতি দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ক্ষমা প্রার্থনা

Update Time : ০৯:১০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬