ঢাকা ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যাচ শুরুর আগে স্বস্তির খবর আর্জেন্টিনা শিবিরে

  • Reporter Name
  • Update Time : ১২:৩১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ৪ Time View
১২

নিজস্ব প্রতিবেদক : আর কয়েক ঘণ্টা পর শেষ ষোলোর নকআউট ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ মিসর। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে স্বস্তির খবর পেয়েছে আলবিসেলেস্তে শিবির। ম্যাচে তীব্র গরম বা আর্দ্রতা কোনো বাধা হয়ে দাঁড়াবে না।

ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে, যেখানে অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। ফলে বাইরের তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠলেও মাঠের পরিবেশ খেলোয়াড়দের জন্য থাকবে স্বস্তিদায়ক।

আর্জেন্টিনার ক্রীড়া সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, গ্রুপ পর্বে ডালাসে অস্ট্রেলিয়া ও জর্ডানের বিপক্ষে যেভাবে নিয়ন্ত্রিত পরিবেশে খেলেছিল আর্জেন্টিনা, আটলান্টাতেও একই ধরনের সুবিধা পাবে দলটি। তাই গরমজনিত ক্লান্তি বা শারীরিক অস্বস্তি নিয়ে ভাবতে হচ্ছে না লিওনেল স্কালোনির শিষ্যদের।

এর আগে রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের জয়ের ম্যাচে মিয়ামির তীব্র গরম ও আর্দ্রতায় বেশ ভুগতে হয়েছিল আর্জেন্টিনাকে। কয়েকজন ফুটবলার পেশিতে টান অনুভব করেন। লেফট-ব্যাক ফাকুন্দো মেদিনা ও মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ইনজুরির কারণে মাঠও ছাড়তে বাধ্য হন।

তবে মিসরের বিপক্ষে সেই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে না আর্জেন্টিনাকে। নিয়ন্ত্রিত আবহাওয়ায় খেলোয়াড়রা তুলনামূলকভাবে সতেজ থেকে নিজেদের সর্বোচ্চ পারফরম্যান্স দেওয়ার সুযোগ পাবেন।

অবশ্য নকআউট পর্বের প্রতিটি ম্যাচই কঠিন এবং সামান্য ভুলও বড় মূল্য চোকাতে হতে পারে। তাই প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তবে আবহাওয়াজনিত অতিরিক্ত ক্লান্তির চিন্তা না থাকায় ম্যাচের আগে এটিকে নিঃসন্দেহে আর্জেন্টিনা শিবিরের জন্য ইতিবাচক খবর হিসেবেই দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

ম্যাচ শুরুর আগে স্বস্তির খবর আর্জেন্টিনা শিবিরে

Update Time : ১২:৩১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬