ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভুক্তভোগী নারীর কাছে ‘ভালোবাসা’ চাইলেন কাশিমপুরের ওসি মোল্লা খালিদ!

  • Reporter Name
  • Update Time : ০১:২৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৪০ Time View
৫২৬

​নিজস্ব প্রতিবেদক।। ​গাজীপুরের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খালিদ হোসেনের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই অডিওতে তাকে এক ভুক্তভোগী নারীর কাছে আপত্তিকরভাবে ‘ভালোবাসা’ চাইতে শোনা গেছে। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার এমন অপেশাদার আচরণে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
​

​ভিডিওতে দেখা যায়, দৈনিক যায়যায় দিন পেইজের মাধ্যমে এই ফোনালাপটি সামনে আসে।

অডিওতে ওসি মোল্লা খালিদকে ওই ভুক্তভোগী নারীর সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সুরে কথা বলতে শোনা যায়। এক পর্যায়ে তিনি ওই নারীর কাছে ‘এক কেজি ভালোবাসা’ চান।

​ফোনালাপের চুম্বক অংশ
​ভাইরাল হওয়া অডিওতে তাদের কথোপকথন ছিল অনেকটা এমন,
​ওসি: “মায়া কি কাটছে?”
​ভুক্তভোগী নারী: “স্যার, মায়া কি এত সহজে কাটা যায়?”
​ওসি: “আহারে! জেদ তোমার এভাবে বেশি বলতেছে। বিশ্বাস করতেছে না। বিকাশে টাকা পাঠাও, এটা ওটা… এরপরও মায়া? এ কোন ধরনের মায়া?”
​নারী: “ভালোবাসা তো এমনই অদ্ভুত হয়, না?”
​ওসি: “তাই নাকি? দেখি ভালোবাসা কত থাকে… আমরাও একটু চাইবো না? অনেক ভালোবাসা আছে তোমার কাছে, তাই না? অন্তত আমাদের এক কেজি দিও… নাকি সব দিয়ে দিছো?

​
​একজন ভুক্তভোগী নারী যেখানে আইনি সহায়তার জন্য পুলিশের কাছে যান, সেখানে ওসির এমন ব্যক্তিগত ও আপত্তিকর আলাপচারিতাকে ‘নৈতিক স্খলন’ হিসেবে দেখছেন সচেতন মহল। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে তার বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

​এখন পর্যন্ত এই বিষয়ে মোল্লা খালিদ হোসেন বা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

ভুক্তভোগী নারীর কাছে ‘ভালোবাসা’ চাইলেন কাশিমপুরের ওসি মোল্লা খালিদ!

Update Time : ০১:২৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬