ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় যা বলল ডিবি

  • Reporter Name
  • Update Time : ১০:৫৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ৮ Time View
১৩

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনটি মোটরসাইকেলে এসে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে সংস্থাটি।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ছিনতাইয়ের ঘটনাটি নিয়ে ডিবির একাধিক দল কাজ করছে। বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে এবং শিগগিরই আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।

ডিবির এই কর্মকর্তা বলেন, ঢাকা মহানগরে সংঘটিত বিভিন্ন অপরাধের ঘটনা তদন্ত করে এর আগে সফলভাবে আসামিদের গ্রেপ্তার করেছে ডিবি। সোয়া কোটি টাকা ছিনতাইয়ের ঘটনাটিও তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিএল পেট্রোল পাম্পের মালিকানার সঙ্গে যুক্ত তাসীন আক্তার হক। তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বোন ও সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের ছোট ছেলে।

যেভাবে ছিনতাই

গত ৯ আগস্ট সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উত্তরা র‍্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন ব্যক্তি টাকা বহনকারী গাড়িটির গতিরোধ করেন। পরে গাড়িটিতে ধাক্কা দিয়ে সেটি থামানো হয়। এরপর ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে গাড়ি থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনার পর পেট্রোল পাম্পের ম্যানেজার করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। মামলার এজাহারে ছিনতাই হওয়া টাকা ডিএল পেট্রোল পাম্পের বলে উল্লেখ করা হয়েছে।

পেট্রোল পাম্প-সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, ডিএল পেট্রোল পাম্পে প্রতিদিন প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা লেনদেন হয়। নিয়ম অনুযায়ী, প্রতিদিনের বিক্রির টাকা সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ব্যাংকে জমা দেওয়া হতো।

শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুই দিনের বিক্রির টাকা পরবর্তী কর্মদিবস রোববার একসঙ্গে ব্যাংকে জমা দেওয়া হয়। ফলে রোববার তুলনামূলকভাবে বেশি টাকা ব্যাংকে নেওয়া হয়। আর ওই দিনই ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় যা বলল ডিবি

Update Time : ১০:৫৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬