ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাথরঘাটায় বঙ্গোপসাগরকে জলদস্যুমুক্ত করার দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০২:৪৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩৭ Time View
৩০১

বরগুনা প্রতিনিধি: জলদস্যুদের হামলা ও অপহরণ থেকে রক্ষা পাওয়ার দাবিতে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলে ও স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার সকাল ৯ টায় পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকার জেলেরা এই কর্মসূচিতে অংশ নেন।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি আবুল হোসেন ফরাজী, সাধারণ সম্পাদক মাসুম খান, বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দুলাল হোসেন এবং ট্রলার মালিক নজরুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রায়ই জলদস্যুদের হামলার শিকার হতে হচ্ছে জেলেদের। অনেক সময় নৌকা ও জাল ছিনতাইয়ের পাশাপাশি জেলেদের মারধর ও অপহরণের ঘটনাও ঘটছে। এতে করে জেলেদের পরিবার-পরিজন চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। তারা আরও বলেন, জীবনের ঝুঁকি নিয়ে সাগরে যেতে বাধ্য হচ্ছেন জেলেরা। জলদস্যুদের দৌরাত্মে উপকূলীয় অঞ্চলের জেলে সম্প্রদায়ের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়েছে।

বক্তারা বঙ্গোপসাগরকে জলদস্যুমুক্ত করতে নৌ-পথে টহল জোরদার, আধুনিক প্রযুক্তির মাধ্যমে নজরদারি বৃদ্ধি এবং জলদস্যুদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

মানববন্ধন শেষে মানববন্ধনে অংশগ্রহণকারীরা পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

পাথরঘাটায় বঙ্গোপসাগরকে জলদস্যুমুক্ত করার দাবিতে মানববন্ধন

Update Time : ০২:৪৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬