ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী-৩ আসনের আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে নিলাম: নুর

  • Reporter Name
  • Update Time : ০৭:৪২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২২৩ Time View
২৯২

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী, গলাচিপা।। পটুয়াখালী-৩ আসনে (গলাচিপা-দশমিনা) বিএনপি সমর্থিত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘তারেক রহমান বিএনপির দায়িত্ব দিয়েছেন, আমিও আওয়ামী লীগের এই অঞ্চলের আপনাদের দায়িত্ব নিয়ে নিলাম। আপনারা আমার সাথে থাকেন। আপনাদেরকে নিয়েই এই গলাচিপা-দশমিনাকে আগাইয়া নিব।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে গলাচিপা পৌর এলাকার ওয়াবদা কলোনি এলাকায় নুরুল হক নুরের নির্বাচনী পথসভায় এসব কথা বলেন বিএনপি সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

তিনি আরও বলেন, পরিষ্কারভাবে বলছি, এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, ইসলামী আন্দোলন আছে, জামায়েত আছে, এলাকার স্বার্থে আমরা সকল দলমতের মানুষকে নিয়ে কাজ করবো। কোনো ভেদাভেদ নাই। আওয়ামীলীগের অন্যান্য ভাই বোনদেরকে বলবো আপনাদের একজন মানুষেরও বিন্দু মাত্র ক্ষতি হবে না। কোন গ্রেপ্তার, কোনো হয়রানি, কোনো আতঙ্ক নাই।

সভায় গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সি, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবু নাঈম প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

পটুয়াখালী-৩ আসনের আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে নিলাম: নুর

Update Time : ০৭:৪২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬