ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ জব্দ

  • Reporter Name
  • Update Time : ১২:৫২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ৩৮ Time View
৭৮

নিজস্ব প্রতিবেদক : সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে সরকারের ঘোষিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান চালিয়ে পটুয়াখালীতে প্রায় ৩৯ লাখ টাকা মূল্যের সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে সরকার গত ১৫ এপ্রিল থেকে আগামী ১১ জুন পর্যন্ত দেশের সামুদ্রিক জলসীমায় সকল প্রকার মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে।

এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় কোস্টগার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে সদর উপজেলার টোল প্লাজা সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে একটি সন্দেহভাজন যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৩৮ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৪ হাজার কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ এবং ১ হাজার ৮০০ কেজি জাটকা জব্দ করা হয়। তবে এ ঘটনায় বাসের চালক ও হেলপারদের মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেয়া হয়।

পরে উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধির উপস্থিতিতে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা এবং অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।

কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা এবং সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

পটুয়াখালীতে ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ জব্দ

Update Time : ১২:৫২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬