ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু মোকাবেলায় আমরা মোবাইল হাসপাতাল স্থাপন করছি : বরিশালে স্বাস্থ্যমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ১২:১৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ৭৮ Time View
১৮৬

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বলেছেন, ‘সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করা আমাদের নির্বাচনী অঙ্গীকার। সেই লক্ষ্যকে সামনে রেখে সরকার কাজ করছে। ডেঙ্গু মোকাবেলায় আমরা মোবাইল হাসপাতাল স্থাপন করছি।

তিনি বলেন, ‘আজ হাসপাতালে এসে একজন অনুপস্থিত স্টাফকে মিথ্যা তথ্য দেয়ার কারণে ক্লোজড করেছি। হাসপাতালের দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালের পরিবেশ ও সেবার মান উন্নয়নের জন্যও সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।

সোমবার (১১ মে) সকালে বরিশাল সফরে এসে আকস্মিকভাবে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগামী তিন থেকে চার মাসের মধ্যে বরিশাল শিশু হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু করা হবে। এছাড়া আগামী জুলাই মাস থেকে স্বাস্থ্যখাতে এক লাখ জনবল নিয়োগ দেয়া হবে।

তিনি আরো বলেন, ‘গত ১৭ বছরের দুঃশাসনে স্বাস্থ্যখাতে আমাদের জন্য কোনো অর্থ বরাদ্দ কিংবা পর্যাপ্ত ডাক্তার নিয়োগ দিয়ে যাওয়া হয়নি। এত সমস্যার সমাধান এক রাতে সম্ভব নয়।

হাম-রুবেলা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাম-রুবেলা মোকাবেলায় আমাদের হাতে কোনো ভ্যাকসিন ছিল না। খুব অল্প সময়ের মধ্যে আমরা যেভাবে ভ্যাকসিন সংগ্রহ করেছি, তা পৃথিবীর ইতিহাসে বিরল। এখন রোগীর সংখ্যা কমে আসছে। আগের সরকার টিকা সংগ্রহ কিংবা সচেতনতামূলক প্রচারণা কোনোটাই চালায়নি।

তিনি আরো বলেন, ‘হামের সংক্রমণ পুরোপুরি বন্ধ হয়নি। শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে কিছুটা সময় লাগবে।

ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমরা ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছি। প্রতিরোধমূলক ব্যবস্থার দিকেই বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। ডেঙ্গু মোকাবেলায় মোবাইল হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো কিছুর তদন্ত নিয়ে আমি এখন উৎসাহিত নই। তদন্ত পরে হবে, আগে শিশুদের বাঁচাতে হবে।

এর আগে, সকাল ১০টার দিকে স্বাস্থ্যমন্ত্রী বরিশাল ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পৌঁছান। তিনি প্রথমে টিকিট কাউন্টারে গিয়ে রোগীদের সাথে কথা বলেন। পরে হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে গিয়ে চিকিৎসকদের হাজিরা খাতা পরিদর্শন করেন এবং হাসপাতালের পুরাতন ভবন ঘুরে দেখেন।

পরিদর্শনকালে দায়িত্বে অবহেলার অভিযোগে এক টিকিট ক্লার্ককে ক্লোজড করা হয়। পরে তিনি বরিশাল শিশু হাসপাতাল ও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালও পরিদর্শন করেন।

মন্ত্রী জানান, সারাদিন তিনি বরিশালের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

ডেঙ্গু মোকাবেলায় আমরা মোবাইল হাসপাতাল স্থাপন করছি : বরিশালে স্বাস্থ্যমন্ত্রী

Update Time : ১২:১৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬