ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে ঝালকাঠিতে সচেতনতামূলক শোভাযাত্রা

  • Reporter Name
  • Update Time : ১১:০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • ২৮ Time View
৫০

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলায় সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কাওছার হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর  উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, সদর হাসপাতালের মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার আবুয়াল হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন বার্তা সম্বলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন।

আয়োজকরা জানান, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও যেন পানি জমে না থাকে তা নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে ঝালকাঠিতে সচেতনতামূলক শোভাযাত্রা

Update Time : ১১:০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬