ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজদের কারণে শিল্প প্রতিষ্ঠান টিকে থাকা কঠিন : ফয়জুল করীম

  • Reporter Name
  • Update Time : ০২:২৫:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩৬ Time View
১৮৯

নিজস্ব প্রতিবেদক : চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কারণে শিল্প প্রতিষ্ঠানগুলো টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।

এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রয়োজন এবং হাতপাখা মার্কা সেই পরিবর্তনের প্রতীক বলে মন্তব্য করেছেন বরিশাল-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ফয়জুল করীম।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বরিশাল-৫ (সদর) আসনের বিসিক শিল্প এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে জনসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিসিক শিল্প এলাকা বরিশালের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। অথচ এই শিল্পাঞ্চল দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, অনিয়ম ও অব্যবস্থাপনার শিকার। নির্বাচিত হলে শিল্প উদ্যোক্তা, শ্রমিক ও ব্যবসায়ীদের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করা হবে।

বরিশালের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে ফয়জুল করীম বলেন, ‘শিল্পখাতের উন্নয়ন ছাড়া কর্মসংস্থান সৃষ্টি সম্ভব নয়। বিসিক এলাকায় অবকাঠামোগত উন্নয়ন, গ্যাস–বিদ্যুৎ সংকট সমাধান এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখা হবে।

তিনি আরও বলেন, বরিশাল নদীবেষ্টিত এলাকা হওয়ায় নদীভাঙন একটি বড় সমস্যা। কীর্তনখোলা নদীর ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ ও স্থায়ী সমাধানের জন্য সংসদে জোরালো ভূমিকা রাখব।

জনসংযোগকালে তিনি বিসিক এলাকার ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

চাঁদাবাজদের কারণে শিল্প প্রতিষ্ঠান টিকে থাকা কঠিন : ফয়জুল করীম

Update Time : ০২:২৫:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬