ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রির অভিযোগ: বিক্রেতা পলাতক

  • Reporter Name
  • Update Time : ১০:৩৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৬ Time View
৮৬

নিজস্ব প্রতিবেদক : জয়পুরহাটের পাশের উপজেলা ধামইরহাটে খাসির মাংসের কথা বলে সাধারণ মানুষের কাছে কুকুরের মাংস বিক্রির অভিরযোগ পাওয়া গেছে মাংস বিক্রেতা এনজাত আলী ও তার সহযোগী দুদুর বিরুদ্ধে। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে নওগাঁর ধামুইরহাট উপজেলার মুকুন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। ​স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত এনজাত আলী ও দুদু দীর্ঘদিন ধরে মঙ্গলবাড়ি বাজারে খাসির মাংস বিক্রি করে আসছিলেন বলে স্থানীয়রা জানান।

তাদের দোকানে মাংসের দাম তুলনামূলক কম হওয়ায় অনেকেরই সন্দেহ ছিল। অভিযুক্তরা রোববার ভোরে মুকুন্দপুর এলাকায় গোপনে একটি কুকুর জবাই করছিলেন। বিষয়টি স্থানীয় কয়েকজন ব্যক্তির নজরে আসে। কাছে গিয়ে স্থানীয় কয়েকজন দেখেন একটি কুকুর জবাই করে চামড়া ছাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয়দের মধ্যে বিষয়টা জানা জানি হলে তারা পালিয়ে যায়। ​পরে পুলিশ ঘটনাস্থল থেকে জবাই করা কুকুর ও মাংস কাটার সরঞ্জাম জব্দ করে। ধামুইরহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামতের দাবিতে নলছিটিতে ওজোপাডিকো ঘেরাও

খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রির অভিযোগ: বিক্রেতা পলাতক

Update Time : ১০:৩৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬