ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে চাল বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০১:৫৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ২০ Time View
৪৪

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের কাউখালী উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় ১ হাজার পরিবারের মাঝে সরকারি জিআর ত্রাণের চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুরের সার্বিক সহযোগিতায় ত্রাণ কার্যক্রমের এ চাল বিতরণ করা হয় । ইউনিয়নে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ১০ কেজি করে মোট ১০ মেট্রিক টন জিআর চাল প্রদান করা হয়।

চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ও ট্যাগ অফিসার মোঃ ফয়সাল খান,

উপজেলা উপজেলা যুবদলের আহবায়ক আসাদুজ্জামান মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ এবং সদস্য সচিব রাকিব তালুকদার, সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুস্তম আলী।

এছাড়াও সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সিকদার, বিএনপি নেতা নজির হোসেন, আনিস শিকদার, সিরাজ দর্জিসহ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, মাননীয় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর মহোদয়ের নির্দেশনায় আমরা সয়না রঘুনাথপুর ইউনিয়নের প্রকৃত ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের হাতে সরকারি এই খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছি। বর্তমান সরকার ও আমাদের সংসদ সদস্য সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে আছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া

কাউখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে চাল বিতরণ

Update Time : ০১:৫৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬