ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উজিরপুরে গভীর রাতে গ্যারেজ থেকে মোটরসাইকেল বের করে অগ্নিসংযোগ

  • Reporter Name
  • Update Time : ১১:৩৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ২ Time View

নিজস্ব প্রতিবেদক : বরিশালের উজিরপুরে একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে মেরামতের জন্য রাখা বাইক বের করে নিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার ওটরা ইউনিয়নের চেরাগ আলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেছেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টি ও রাজনৈতিকভাবে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে ঘটনাটি ঘটানো হয়ে থাকতে পারে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, চেরাগ আলী বাজারের মোটর মেকানিক মোহাম্মদ রিপনের গ্যারেজে মেরামতের জন্য একটি মোটরসাইকেল রাখা ছিল। শুক্রবার দিবাগত রাতে অজ্ঞাতনামা ব্যক্তিরা গ্যারেজের দরজা খুলে মোটরসাইকেলটি বাইরে বের করে নিয়ে যান। ওটরা বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন হাওলাদারের বাড়ি সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন সাতলা-চেরাগ আলী-ধামুরা সড়কের পাশে মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

এ ঘটনায় ওটরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. কামরুজ্জামান টুলু মোল্লা বলেন, ১৫ আগস্ট উপলক্ষে ইউনিয়ন যুবলীগের নেতা মেহেদী হাসান ও মোজাম্মেল হোসেন নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্টে পোস্টার ও ফেস্টুন পোস্ট করেছেন। তাঁর দাবি, এর পরিপ্রেক্ষিতেই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা আতঙ্ক সৃষ্টি ও ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে রাতের আঁধারে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তবে তাঁর এ অভিযোগের পক্ষে তাৎক্ষণিকভাবে কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা করার সুযোগ দেওয়া হবে না। মোটরসাইকেল অগ্নিসংযোগের ঘটনা সম্পর্কে তিনি বলেন, গোপনে চুরির মতো করে গ্যারেজ থেকে মোটরসাইকেলটি বের করে নিয়ে যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে বিষয়টি টের পায়নি। ঘটনাটি তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন এ বিষয়ে অবগত নন বলে সাংবাদিকদেরকে জানান।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনাটি ঘিরে এলাকায় কিছুটা আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে অগ্নিসংযোগের প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। পুলিশ ঘটনাস্থল ও সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

উজিরপুরে গভীর রাতে গ্যারেজ থেকে মোটরসাইকেল বের করে অগ্নিসংযোগ

Update Time : ১১:৩৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬