ঢাকা ১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আগৈলঝাড়ায় রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা

  • Reporter Name
  • Update Time : ০১:২৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৫ Time View
১৩

নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের  ছোট বাসাইল গ্রামে  পূর্বশত্রুতার জের ধরে বুধবার দিবাগত  রাতে জহিরুল শিকদার ( ৩৯) নামে এক যুবককে হত্যা  করা হয়েছে।

জহিরুল শিকদার  হলেন  উপজেলার ছোট বাসাইল গ্রামের আব্দুর রশিদ  শিকদারের ছেলে। এঘটনায়   মংগলবার আগৈলঝাড়া থানায়  একটি  হত্যা মামলা  দায়ের করা হয়েছে। মামলার দুজন আসামীকে গ্রেফতার  করা হয়েছে আগৈলঝাড়া থানা পুলিশ ।

স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের  ছোট বাসাইল গ্রামের আব্দুর রশিদ  শিকদারের ছেলে জহিরুল শিকদারের সাথে একই এলাকার আনিচ শিকদারের ছেলে সিন্টু শিকদার,সান্ত শিকদার ও জাহাঙ্গীর শিকদারের ছেলে জুয়েল  শিকদারদের সাথে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো।

ওই শত্রুতার জেরধরে বুধবার সকাল ১১ টায়  উভয় পক্ষের মাঝে সংঘহয়। ওই ঘটনার জের ধরে বুধবার রাতে জহিরুল শিকদারকে ডেকে নিয়ে হত্যা করে।এই ঘটনায় তার স্ত্রী মনি বেগম বাদিহয়ে সেন্টু শিকদারকে এক নং  আসামী  করে  চার জনের নাম উল্লেখ করে  মঙ্গলবার থানায় একটি  হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহতের বড় ভাই  এনামুল শিকদার বলেন, আমার ভাইকে  আসামীরা  রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে রাস্তার উপরে ফেলে রেখে যায়। ওইদিন সকালে ঝামেলা হয়েছিলো তা স্থানীয়রা মিমাং করে দেন। রাতেই আমার ভাইকে ওরা হত্যা  করেছে।

নিহত জহিরুলের স্ত্রী মনি বেগম বলেন, আমার স্বামীকে একই এলাকার সেন্টু শিকদার , সান্ত শিকদার ,জাহাঙ্গীর শিকদার ও জুয়েল শিকদার রাতে ডেকে নিয়ে হত্যা করে। আমি এই হত্যা কারিদের বিচারচাই। আমার  স্বামীর কি অপধারছিলো তাকে হত্যা করা হলো।

এবিষয়ে আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওস) মো.মাসুদ  খান বলেন, নিহত জহিরুলের  স্ত্রী মনি বেগম বাদিহয়ে চার জনের নামে একটি  হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলার  এজাহার ভূক্ত ছোট বাসাইল গ্রামের আনিচ শিকদারের ছেলে সান্ত শিকদার (২২) ও  মৃত চান্দু শিকদারের ছেলে জাহাঙ্গীর শিকদার(৫৮)কে গ্রেফতার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচার মৃত্যুদন্ড

আগৈলঝাড়ায় রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা

Update Time : ০১:২৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬