ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাম-রুবেলা নির্মূলে বড় অভিযান : ২০ এপ্রিল গাজীপুরে টিকাদান শুরু

  • Reporter Name
  • Update Time : ০৩:২৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ১৪৫ Time View
১৯৭
মোঃ ফেরদাউছ সিকদার : বিশেষ প্রতিবেদক : শিশুদের মারাত্মক সংক্রামক ব্যাধি হাম ও রুবেলা থেকে সুরক্ষা দিতে গাজীপুরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ২০২৬ সালের এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় জেলার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ৩ লাখ ৮১ হাজার ৭৬৮ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
শনিবার দুপুরে গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়। সিভিল সার্জন ডা. মামুনুর রহমান জানান, আগামী ২০ এপ্রিল সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে জেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে এই টিকাদান কর্মসূচি চলবে।

শিশুদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে জেলাজুড়ে মোট ৯৩৬টি কমিউনিটি টিকাদান কেন্দ্র এবং ২৩৪টি বিদ্যালয়ভিত্তিক কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। সংবাদ সম্মেলনে প্রেজেন্টেশনের মাধ্যমে ডা. সাবরিনা মোহনা জানান, সঠিক সময়ে টিকা প্রদান করলে হাম ও রুবেলার মতো জটিল রোগ থেকে শিশুকে শতভাগ সুরক্ষিত রাখা সম্ভব।

সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞ চিকিৎসকরা অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হাম-রুবেলা কেবল সাধারণ জ্বর বা র‍্যাশ নয়, এটি শিশুর নিউমোনিয়া, অন্ধত্ব এমনকি দীর্ঘমেয়াদী শারীরিক জটিলতার কারণ হতে পারে। তাই আপনার শিশুকে সুস্থ রাখতে নির্ধারিত দিনে নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. রুবানা আফসান ও ডা. জাসেম ফারহানসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আপনার একটু সচেতনতা একটি শিশুর ভবিষ্যৎ জীবনকে পঙ্গুত্বের হাত থেকে বাঁচাতে পারে। ২০ এপ্রিল আপনার শিশুকে হাম-রুবেলার টিকা নিশ্চিত করুন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

হাম-রুবেলা নির্মূলে বড় অভিযান : ২০ এপ্রিল গাজীপুরে টিকাদান শুরু

Update Time : ০৩:২৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬