ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সবার আগে বাংলাদেশ, এখন সবার আগে বিএনপি : জামায়াত

  • Reporter Name
  • Update Time : ১০:১৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ১৩৩ Time View
১৮৭

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সবার আগে বাংলাদেশ স্লোগান এখন সবার আগে বিএনপিতে পরিণত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল বাণিজ্য করতে যাতে সুবিধা হয় এমন প্রতিটি প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগ দেয়া হচ্ছে।

বিশেষ করে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব হিসেবে দলীয় ব্যক্তি হিসেবে অভিযুক্ত শামসুল আলমকে নিয়োগ দেওয়ার কঠোর সমালোচনা করে জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাকে ওই পদে বহাল রাখা হলে স্থানীয় সরকার নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হবে না। তাই অবিলম্বে তাকে প্রত্যাহারেরও দাবি জানানো হয়।

তিনি বলেন, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ ও নির্বাচন কমিশনের মত প্রতিষ্ঠানে বর্তমান সরকার নির্লজ্জ দলীয়করণ করছে। প্রশাসনে নির্লজ্জভাবে দলীয়করণের করে সবার আগে বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে সবার আগে বিএনপি নীতি বাস্তবায়ন করছে বর্তমান সরকার।

গোলাম পরওয়ার অভিযোগ করেন, বিএনপি ৩১ দফার ৯ ধারা ভঙ্গ করে জুলাই জাতীয় সনদ নিয়ে তালবাহানা করছে। সাংবিধানিক প্রতিষ্ঠানে বিএনপি ও ছাত্রদল কর্মীদের নিয়োগ দিয়ে সরকার আগামী স্থানীয় সরকার নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে মন্তব্য করে জামায়াতের এই নেতা বলেন, এটা দেখার কেউ নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

সবার আগে বাংলাদেশ, এখন সবার আগে বিএনপি : জামায়াত

Update Time : ১০:১৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬