ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৩ Time View

স্পোর্টস ডেস্ক : বাবা হারানোর পর মাঠে লিওনেল মেসির আবেগঘন প্রত্যাবর্তন।

বাবা হারানোর শোকের মাঝেই মাত্র চার দিনের মাথায় মাঠে নামলেন লিওনেল মেসি। তবে তার ফেরাটা সুখকর হলো না। আক্রমণে দাপট দেখিয়েও লিওনের কাছে হেরে লিগস কাপের প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছে ইন্টার মায়ামি।

ফ্লোরিডার ন্যু স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকালে মেক্সিকোর ক্লাবটির কাছে ৩-২ গোলে হেরেছে স্বাগতিক মায়ামি। ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন মেসি।

গত শনিবার রোসারিওর একটি হাসপাতালে ৬৮ বছর বয়সে মারা যান মেসির বাবা হোর্হে মেসি। বাবার শেষকৃত্য শেষে আর্জেন্টিনা থেকে মঙ্গলবার রাতে ফ্লোরিডায় ফেরেন লিওনেল মেসি।

একই দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দেন ৩৯ বছর বয়সী মহাতারকা। সেখানে মেসি লেখেন, ‘তোমাকে ছাড়া কী করব, জানি না। কীভাবে এগিয়ে যাব, সেটাও জানি না। আমি শুধু ফুটবলই খেলেছি, আর এখন দীর্ঘদিন আর খেলতে চাই কি না, তা নিয়েও আমার সংশয় রয়েছে।

শোক নিয়েই বাঁচা-মরার ম্যাচে মাঠে নামার সিদ্ধান্ত নেন মেসি। বিরতির পর যখন মাঠে নামেন দল তখন ১-০ গোলে এগিয়ে। ৪২তম মিনিটে গোলটি করেন ড্যানিয়েল পিন্টার।

বিরতির পর অবশ্য দ্রুতই ম্যাচে ফেরে লিওন। ৫০তম মিনিটে সমতা টানেন কলম্বিয়ান মিডফিল্ডার ড্যানিয়েল আরসিলা। তিন মিনিট পর আবার এগিয়ে যায় মায়ামি। কর্নার থেকে পাওয়া বল বাঁ পায়ে ওপরের বাঁ কোণে পাঠিয়ে ২-১ করেন ইয়ানিক ব্রাইট।

সেই আনন্দও বেশিক্ষণ স্থায়ী হয়নি স্বাগতিকদের। সাত মিনিটের মাথায় সমতায় ফেরে লিওন। বক্সের মাঝখান থেকে ডান পায়ের শটে ২-২ করেন হুয়ান দোমিঙ্গেস।

আক্রমণ-পাল্টা আক্রমণের মাঝে আরসিলার দ্বিতীয় গোল ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। ৮৩তম মিনিটের গোলটি শুরুতে অফসাইডের কারণে বাতিল করেছিলেন রেফারি, পরে ভিএআরে সিদ্ধান্তে বদলে আসে।

আগের ম্যাচে মন্টেরির কাছে ২-১ গোলে হেরেছিল মায়ামি। ২০২৩ সালে টুর্নামেন্টের পরিধি বাড়ার পর প্রথমবারের মতো লিগস কাপের প্রথম পর্ব থেকেই বিদায় নিতে হলো ইন্টার মায়ামিকে।

মায়ামিতে মেসি যোগ দেওয়ার পর ২০২৩ সালে দলটি লিগস কাপের শিরোপা জিতেছিল। মেসির নেতৃত্বে ২০২৫ সালেও ফাইনালে উঠেছিল দলটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি

Update Time : ০৪:৫৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬