ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে কপি করবেন না: বিএনপিকে নাহিদ ইসলাম

  • Reporter Name
  • Update Time : ০৪:৫১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ১৮ Time View
২৬

নিজস্ব প্রতিবেদক : ‘পুরোনো কৌশল পরিহার করুন, শেখ হাসিনাকে কপি করবেন না’—বিএনপির প্রতি এমন সতর্কবার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতায় বাধা, দমন-পীড়ন কিংবা আক্রমণের রাজনীতি আর মেনে নেওয়া হবে না।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘প্রশাসন থেকে দেওয়া বিভিন্ন কড়া নির্দেশিকা বন্ধ করা উচিত। আমি কথা বলছি; আমার কথা পছন্দ না হলে আপনারা পাল্টা সমাবেশ করে কথা বলুন-এটাই গণতন্ত্র। সাধারণ শিক্ষার্থীরাই ঠিক করবে, তারা কোন সমাবেশে যাবে বা কাকে সমর্থন দেবে। কিন্তু কথা বলতে গেলে দমন-পীড়ন করা, আক্রমণ করা কিংবা নিরাপত্তার অজুহাতে বাধা দেওয়া-এগুলো আর হতে দেওয়া হবে না।’

হবিগঞ্জে হামলার ঘটনা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ‘যে ছেলেটির চোখ চলে গেছে, সে কী আপত্তিজনক বক্তব্য দিয়েছে, সেটা তারা তুলে ধরুক। বিগত ১৬ বছরে আমরা দেখেছি ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করা হয়েছিল, যার মাধ্যমে অনলাইনে ‘আপত্তিজনক’, ‘উসকানিমূলক’, ‘কটূক্তিমূলক’ শব্দ ব্যবহার করে বিরোধী মতকে দমন করা হয়েছে। এটি ছিল রাজনৈতিক সমালোচনা বন্ধ করার একটি পাঁয়তারা। আপনারা কথার জবাব কথায় দেবেন—এটাই রাজনীতি, এটাই গণতন্ত্র।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বক্তব্য ঘিরে যে আলোচনা-সমালোচনা বা হামলার ঘটনা হচ্ছে—বিষয়টি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘এখন একজন রাজনৈতিক নেতা—তাঁর কাজই হলো বিরোধী দলে থাকার সময় সরকারের সমালোচনা করা। এটাই তো গণতন্ত্র। তাঁর বক্তব্যের কোথাও যদি প্রচলিত আইন লঙ্ঘন হয় বা আইনের পরিপন্থী কিছু থাকে, তবে সেটা আইন দেখবে।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘জুলাইয়ের শহীদ ও দেশের জনগণের কাছে আমাদের অঙ্গীকার—আমরা পুরাতন ফ্যাসিস্ট ও সাম্রাজ্যবাদী কোনো শক্তিকে বাংলাদেশের রাজনীতিতে আর সুযোগ দেব না। তারা ডিসেম্বরে আসবে নাকি কবে আসবে, ঢাকায় পা রাখলেই তা দেখা যাবে ইনশা আল্লাহ! আমরা সে জন্য প্রস্তুত আছি। আর নতুন করে কাউকেও আমরা স্বৈরাচারী হতে দেব না। আপনারা যত বাধাই দিন না কেন, সব বাধা আমরা অতিক্রম করবই, ইনশাল্লাহ।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাশিদ আবরার।

শাবিপ্রবি ছাত্রশক্তির সদস্যসচিব রিয়াজ হোসেন সঞ্চালনায় বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বিশেষ অতিথি সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ বখতিয়ার, সাবেক সমন্বয়ক আবু সালেহ মো. নাসিম, শাবিপ্রবি ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক ফয়সাল হোসেন, ইনকলাব মঞ্চ শাবিপ্রবি আহ্বায়ক হাফিজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের শাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক আজাদ শিকদার, শাবিপ্রবি ছাত্রশক্তির যুগ্ম সদস্যসচিব আবরার বিন সলিম, যুগ্ম সদস্যসচিব সাইফ মো. সাদ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

লালমোহনে বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়া, ছাত্রদল নেতা বহিষ্কার

শেখ হাসিনাকে কপি করবেন না: বিএনপিকে নাহিদ ইসলাম

Update Time : ০৪:৫১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬