ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোট জব্দ, আটক ২

  • Reporter Name
  • Update Time : ০৭:১৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ২৬ Time View
৪৭

নিজস্ব প্রতিবেদক : ভোলার লালমোহনে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও দুটি ট্রলিং জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় দুই জেলেকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন বাগেরহাট জেলার মংলা উপজেলার উলুবুনিয়া ইউনিয়নের জয়খা গ্রামের আমির শেখের ছেলে ইমামুল শেখ (২৪) এবং লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাঙ্গাশিয়া এলাকার ওমর ফারুকের ছেলে মো. ইসমাইল হোসাইন (৩২)।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, সোমবার (১৫ জুন) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়া এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহনের সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট শনাক্ত করে জব্দ করা হয়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে আনুমানিক এক লাখ টাকা মূল্যের দুটি ট্রলিং জাল উদ্ধার করা হয়। একই সঙ্গে বোটে থাকা দুই জেলেকে আটক করা হয়।

জব্দকৃত বোট, ট্রলিং জাল এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লালমোহন থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড সূত্র জানায়, দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ মাছ শিকার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোট জব্দ, আটক ২

Update Time : ০৭:১৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬