ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মনপুরায় ভোটার সচেতনতায় জেলা তথ্য অফিসের উঠান বৈঠক

  • Reporter Name
  • Update Time : ১০:০১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪২ Time View
১৩৯

নিজস্ব প্রতিবেদক : মনপুরা উপজেলায় জেলা তথ্য অফিসের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও নির্বাচন আচরণবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারী )সকাল সাড়ে ১০ টায়, মনপুরা উপজেলার ২ নং হাজীরহাট ইউনিয়ন ৩ নং ওয়ার্ড চর যতিন ৫০ কলনি এলাকায় আয়োজিত এ উঠান বৈঠকে বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন দ্বীপ জেলা ভোলার বরেণ্য সাংবাদিক এডভোকেট  নজরুল হক অনু, এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মো:শাহ আব্দুর রহিম নুরুন্নবী  সহ অনান্য অতিথি বিন্দু।

এ সময় বক্তারা বলেন, ভোটাধিকার একটি সাংবিধানিক অধিকার এবং গণতন্ত্র সুসংহত করতে প্রত্যেক নাগরিকের উচিত নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করা। একই সঙ্গে তারা নির্বাচনকালীন আচরণবিধি মেনে চলা, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়া এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।

উঠান বৈঠকে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ ভোটাররা উপস্থিত ছিলেন এবং তারা নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া

মনপুরায় ভোটার সচেতনতায় জেলা তথ্য অফিসের উঠান বৈঠক

Update Time : ১০:০১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬