
নিজস্ব প্রতিবেদক : মনপুরা উপজেলায় জেলা তথ্য অফিসের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও নির্বাচন আচরণবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারী )সকাল সাড়ে ১০ টায়, মনপুরা উপজেলার ২ নং হাজীরহাট ইউনিয়ন ৩ নং ওয়ার্ড চর যতিন ৫০ কলনি এলাকায় আয়োজিত এ উঠান বৈঠকে বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন দ্বীপ জেলা ভোলার বরেণ্য সাংবাদিক এডভোকেট নজরুল হক অনু, এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মো:শাহ আব্দুর রহিম নুরুন্নবী সহ অনান্য অতিথি বিন্দু।
এ সময় বক্তারা বলেন, ভোটাধিকার একটি সাংবিধানিক অধিকার এবং গণতন্ত্র সুসংহত করতে প্রত্যেক নাগরিকের উচিত নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করা। একই সঙ্গে তারা নির্বাচনকালীন আচরণবিধি মেনে চলা, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়া এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।
উঠান বৈঠকে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ ভোটাররা উপস্থিত ছিলেন এবং তারা নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন।
Reporter Name 




















