ঢাকা ০২:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে মেঘনায় নৌকাডুবি : দুই জেলে নিখোঁজ

  • Reporter Name
  • Update Time : ০৪:২২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ৮৫ Time View
১৩৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনায় ঝড়ে নৌকা ডুবে দুই জেলে নিখোঁজ হয়েছেন। সর্বশেষ তথ্য মতে, তাদের খোঁজ মেলেনি।

শনিবার (২ মে) বিকেলের দিকে নিখোঁজ হওয়া জেলেরা হলেন হিজলা ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের আলম মালতিয়ার ছেলে শিপন মালতিয়া (২৩) ও একই গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে জুয়েল সরদার (২১)।

হিজলা নৌ পুলিশের ওসি গৌতম চন্দ্র দাস রাতে তথ্যর সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে মেঘনায় অনেক জেলে নৌকায় মাছ ধরছিল।

পৌনে ৩টার দিকে প্রচণ্ড ঝড়-বাতাস হয়। তখন ঢেউয়ে একটি জেলে নৌকা ডুবে গেলে শিপন ও জুয়েল নিখোঁজ হয়।

ওসি আরো বলেন, তাদের সঙ্গী জেলেরা অন্য নৌকার সহযোগিতায় উদ্ধার হয়েছেন। এখন পর্যন্ত নিখোঁজ দুজনের সন্ধান পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

বরিশালে মেঘনায় নৌকাডুবি : দুই জেলে নিখোঁজ

Update Time : ০৪:২২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬