ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল-৫ আসনে প্রার্থীরা মনিটরিংয়ে সন্তুষ্ট

  • Reporter Name
  • Update Time : ০৩:৩১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯১ Time View
১১৬
নিজস্ব প্রতিবেদক : বরিশাল-৫ আসনের বিভিন্ন কেন্দ্রে সকাল থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোটার উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। তবে প্রার্থীরা ভোটের পরিবেশের মনিটরিংয়ে সন্তুষ্ট।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয় যা চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা শহিদুল আলম বলেন, ‘সকাল ৯টা পর্যন্ত ২ হাজার ৫৭৪ জন ভোটারের মধ্যে ১৭৪ জন ভোট দিয়েছেন।

কেন্দ্রটিতে প্রতিবন্ধী ভোটার ইন্দ্রানী চক্রবর্তীকেও ভোট দিতে দেখা গেছে। কেন্দ্রের ভেতরে ধানের শীষ, হাতপাখা ও মই প্রতীকের পোলিং এজেন্টরা উপস্থিত আছেন।’ 

বাসদের মই প্রতীকের প্রার্থী ডা. মনিষা চক্রবর্তী সকাল ৯টায় এসসিজি এম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। এসময় তিনি জানান, কয়েকটি কেন্দ্রে তাদের পোলিং এজেন্টদের প্রবেশে বাধার অভিযোগ রয়েছে।

গত রাতের হট্টগোলের পর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি। তবে সকালবেলায় উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

বিএনপির প্রার্থী মো. মজিবুর রহমান সারোয়ার সকাল সাড়ে ১১টায় সৈয়দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। তিনি বলেন, ‘ভোটের পরিবেশ সুষ্ঠু মনে হচ্ছে এবং চরমোনাই এলাকায় গত রাতের উত্তেজনা কেটে গেছে।

আমার বিজয় সম্পর্কে আমি আশাবাদী। 

ইসলামী আন্দোলনের প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, ‘এখন পর্যন্ত ভোটের পরিবেশ স্বাভাবিক রয়েছে। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। আগে কারচুপির আশঙ্কা থাকলেও তা পুরোপুরি কেটেছে কি না, তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাইদুল ইসলাম বলেন, ‘এক ঘণ্টায় ২ হাজার ৫৯১ জন ভোটারের মধ্যে ২৯১ জন এবং দুই ঘণ্টায় ৪৯৫ জন ভোট দিয়েছেন।

এটি একটি পুরুষ ভোটার কেন্দ্র, যেখানে ভোট প্রদানের হার ১৯ দশমিক ৪০ শতাংশ। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চললেও ভোটার উপস্থিতি তুলনামূলক কম বলে জানান তিনি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

সিলেটে আ.লীগ নেতা, তার স্ত্রী ও গৃহপরিচারিকার গলাকাটা মরদেহ উদ্ধার

বরিশাল-৫ আসনে প্রার্থীরা মনিটরিংয়ে সন্তুষ্ট

Update Time : ০৩:৩১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬