আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয় যা চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা শহিদুল আলম বলেন, ‘সকাল ৯টা পর্যন্ত ২ হাজার ৫৭৪ জন ভোটারের মধ্যে ১৭৪ জন ভোট দিয়েছেন।
বাসদের মই প্রতীকের প্রার্থী ডা. মনিষা চক্রবর্তী সকাল ৯টায় এসসিজি এম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। এসময় তিনি জানান, কয়েকটি কেন্দ্রে তাদের পোলিং এজেন্টদের প্রবেশে বাধার অভিযোগ রয়েছে।
বিএনপির প্রার্থী মো. মজিবুর রহমান সারোয়ার সকাল সাড়ে ১১টায় সৈয়দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। তিনি বলেন, ‘ভোটের পরিবেশ সুষ্ঠু মনে হচ্ছে এবং চরমোনাই এলাকায় গত রাতের উত্তেজনা কেটে গেছে।
ইসলামী আন্দোলনের প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, ‘এখন পর্যন্ত ভোটের পরিবেশ স্বাভাবিক রয়েছে। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। আগে কারচুপির আশঙ্কা থাকলেও তা পুরোপুরি কেটেছে কি না, তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন।
ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাইদুল ইসলাম বলেন, ‘এক ঘণ্টায় ২ হাজার ৫৯১ জন ভোটারের মধ্যে ২৯১ জন এবং দুই ঘণ্টায় ৪৯৫ জন ভোট দিয়েছেন।