ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ড. ইউনূসকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হলে বিএনপির পতন হবে : রনি

  • Reporter Name
  • Update Time : ০৭:১৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬১ Time View
৯৫

অনলাইন ডেস্ক : ড. ইউনূসকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হলে বিএনপির পতন শুরু হবে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক, কলামিস্ট ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। সম্প্রতি তার নিজের ইউটিউব চ্যানেল গোলাম মাওলা রনি এসব কথা বলেন।

গোলাম মাওলা রনি বলেন, সামনে রাষ্ট্রপতি নির্বাচন। এই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অনেক খেলা হবে।

কে হবে রাষ্ট্রপতি? ডক্টর মুহাম্মদ ইউনূস নাকি বিএনপির কোনো কর্তা ব্যক্তি? ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির কোনো প্রতিশ্রুতি থাকলে সেটা রক্ষা করতে হবে, যদি বিএনপি সেটা না করে তাহলে দলটির এখান থেকে পতন শুরু হবে।
তিনি বলেন, বিএনপি যদি একটা ভাব দেখানোর জন্য ডক্টর মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করে এটা তাদের জন্য একটা ভয়ংকর খেলা হবে।

রনি বলেন, বিএনপির সঙ্গে যদি ড. ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর অঙ্গীকার থাকে আর রাষ্ট্রপতির সেই ক্ষমতা ইউনূসের হাতে থাকে, শেষদিন পর্যন্ত তারেক রহমান বিপদ-বিপত্তির মধ্যে থাকবেন।

রাজনৈতিক এই বিশ্লেষক আরো বলেন, হ্যাঁ না ভোট, সংবিধান সংশোধন এবং জুলাই সনদ— এগুলোর যে বিষয়গুলোতে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছেন, সেগুলো ছাড়া যেগুলোতে সম্মতি দিয়েছেন সেই সম্মতির বিষয়গুলো তাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে।

এটা যদি না করে, তাহলে রাজপথ উত্তপ্ত হবে এবং আওয়ামী লীগসহ লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসবে। এটা সামাল দিতে পারবেন না তারেক রহমান। ফলে তাদের কমিটমেন্ট রক্ষা করতে হবে। বিএনপি যদি অতীতে শেখ হাসিনার মতো তাড়াহুড়ো করে আদালতের রায় নিয়ে এই জুলাই সনদের সব কিছু তারা বাদ দিয়ে দেন, তাহলে বিশ্বাস করেন— মুহূর্তের মধ্যে বারুদের মতো রাজপথ উত্তপ্ত হয়ে পড়বে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

ড. ইউনূসকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হলে বিএনপির পতন হবে : রনি

Update Time : ০৭:১৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬