
নিজস্ব প্রতিবেদক : সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় গত দুইদিন ধরে টানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত জেলায় ৬৫.৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
সরেজমিনে জানা যায়, টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন নিচু স্থানে পানি জমেছে। অনেক স্থানের পুকুর ও মাছের ঘের তলিয়ে গেছে। খাল বিলে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় লোকসানের শংকায় রয়েছেন বর্ষাকালীন সবজি চাষীরা। এদিকে অতিবৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে শ্রমজীবী মানুষ। চরম বেকায়দায় পড়েছে চরাঞ্চলের বাসিন্দারা। তবে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
নীলগঞ্জের কৃষক আ: রহিম জানান, এরপর আরো বৃষ্টি হলে আমাদের এলাকার চাষাবাদ বন্ধ হয়ে যাবে।
Reporter Name 





















