Update Time :
০২:৪৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
৫১
Time View
জোয়ারের পানিতে ভেসে এল অজ্ঞাত যুবকের মরদেহ!
নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে জোয়ারের পানিতে ভেসে এল অজ্ঞাত যুবকের মরদেহ। তবে তাৎক্ষণিক পুলিশ নিহতের নাম ঠিকানা ও পরিচয় জানাতে পারেনি। মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার হরণী ইউনিয়নের টাংকির ঘাট থেকে দেড় কিলোমিটার দক্ষিণে বড় ক্ষীরের দিঘী এলাকার মেঘনা নদীর তীর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরের দিকে পানিতে ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, নলচিরা নৌপুলিশ ও রামগতি বড় ক্ষীরের দিঘীর পুলিশকেও খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থল নোয়াখালীর অধীনে হলে নলচিরা নৌপুলিশ ও বড় ক্ষীরের দিঘী এলাকায় হলে রামগতি...
১০৩
নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে জোয়ারের পানিতে ভেসে এল অজ্ঞাত যুবকের মরদেহ। তবে তাৎক্ষণিক পুলিশ নিহতের নাম ঠিকানা ও পরিচয় জানাতে পারেনি।
মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার হরণী ইউনিয়নের টাংকির ঘাট থেকে দেড় কিলোমিটার দক্ষিণে বড় ক্ষীরের দিঘী এলাকার মেঘনা নদীর তীর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরের দিকে পানিতে ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, নলচিরা নৌপুলিশ ও রামগতি বড় ক্ষীরের দিঘীর পুলিশকেও খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থল নোয়াখালীর অধীনে হলে নলচিরা নৌপুলিশ ও বড় ক্ষীরের দিঘী এলাকায় হলে রামগতি পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।