ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাল থেকে গরম বাড়তে পারে

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ৭৯ Time View
১১৯

নিজস্ব প্রতিবেদক : দেশজুড়ে সপ্তাহ ধরে চলা বৃষ্টিপাত ধীরে ধীরে কমতে শুরু করেছে। কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী বৃষ্টিপাতসহ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার (৬ মে) থেকে বৃষ্টি আরও কমে যেতে পারে, ফলে দিন ও রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং গরম অনুভূত হতে পারে।

মঙ্গলবার (৫ মে) দেশের সর্বোচ্চ ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দিনাজপুর ও কুমিল্লায়। ঢাকা, সিলেট ও বরিশাল ছাড়া অন্যান্য বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।
এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতক্ষীরায়, ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সামগ্রিকভাবে বৃষ্টিপাত কমতির দিকেই রয়েছে এবং আগামী দিনগুলোতে তা আরও কমতে পারে।
আজ সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে জানানো হয়, আগামী বৃহস্পতিবার দেশের রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়োহাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, বৃহস্পতিবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া বৃহস্পতিবার থেকে টানা চার–পাঁচ দিন তাপমাত্রা বেড়ে গরমের অনুভূতি বাড়তে পারে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

কাল থেকে গরম বাড়তে পারে

Update Time : ০৩:৪৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬