ঢাকা ০২:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের সেই গোলই বিশ্বকাপের সেরা

  • Reporter Name
  • Update Time : ১০:১০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৯৩ Time View
১৩৩

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার বিপক্ষে দূরপাল্লার বাঁকানো শটে একটি গোল করেছিলেন কেপ ভার্দের সিডনি লোপেজ কাবরাল। সেই গোলটিই পেয়েছে বিশ্বকাপের সেরা গোলের মর্যাদা।

বাঁ প্রান্ত থেকে দূরের উঁচু কোণ দিয়ে বলটি জালে পাঠান লোপেস। শটটি ছিল বিশ্বকাপের অন্যতম স্মরণীয় মুহূর্ত। টুর্নামেন্টে অপেক্ষাকৃত অখ্যাত আফ্রিকান দল কেপ ভার্দে অভিষেকেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে সকলের নজড় কাড়ে।

মায়ামি গার্ডেন্সে অনুষ্ঠিত রোমাঞ্চকর শেষ-৩২ পর্বের ম্যাচে অতিরিক্ত সময়ে কাবরালের সেই গোলটি শিরোপাধারী আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দেকে ২-২ সমতায় ফেরায়। তবে শেষ পর্যন্ত কেপ ভার্দে ৩-২ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেয়।

টুর্নামেন্টে মোট ৩০৮টি গোলের মধ্যে কাবরালের এই গোলটি সেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছে। তিনি ভোটে পিছনে ফেলেছেন উজবেকিস্তানের এলদর শোমুরোদভের কঙ্গোর বিপক্ষে করা নিখুঁত লব এবং হাইতির উইলসন ইসিদরের মরক্কোর বিপক্ষে নেওয়া শক্তিশালী শটকে।

ADVERTISEMENT

.
ফিফা জনসাধারণের ভোটের জন্য ১২টি গোলের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল। সেই ভোটগ্রহণ সোমবার শেষ হয়।

কাবরালের গোল উদ্যাপনও বিশ্বকাপের স্মরণীয় অধ্যায়ে জায়গা করে নিয়েছে। গোল করার পর সতীর্থদের আলিঙ্গন এড়িয়ে তিনি গ্যালারিতে উঠে যান, সেখানে গিয়ে বান্ধবীকে জড়িয়ে ধরেন এবং মাকে খুঁজতে থাকেন।

.
তিনি বলেন, “ম্যাচের আগে আমি আমার মা আর বান্ধবীকে বলেছিলাম, যদি গোল করি, তাহলে দৌড়ে তাদের কাছেই যাব। সেখানে গিয়ে দেখি আমার মা কাঁদছেন। তিনি বুঝতেই পারেননি যে আমি ঠিক তার সামনেই দাঁড়িয়ে আছি। আমি গোল করার পর তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, তাই সবাই তাকে সামলাতে ব্যস্ত ছিল।”

বিশ্বকাপের চারটি ম্যাচে কেপ ভার্দে দুই ফাইনালিস্টকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল। গোলরক্ষক ভোজিনিয়ার অসাধারণ নৈপুণ্যে তারা নিজেদের প্রথম ম্যাচে স্পেনকে ০-০ গোলে রুখে দিয়ে বড় চমক উপহার দিয়েছিল। উরুগুয়ে ও সৌদি আরবকেও রুখে দিয়ে গ্রুপ রানার্স আপ হিসেবে পরের রাউন্ডের টিকেপ পায় তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের সেই গোলই বিশ্বকাপের সেরা

Update Time : ১০:১০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬