ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল বরিশালে আসছেন তারেক রহমান , বিএনপির আনন্দ মিছিল

  • Reporter Name
  • Update Time : ১১:৪৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩৮ Time View
১৮৭

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে নির্বাচনী সফরের আসছেন আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি)। দীর্ঘ ২০ বছর পর তারেক রহমানের বরিশাল আগমন উপলক্ষ্যে পুরো বিভাগজুড়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পরেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে তারেক রহমানের বরিশাল আগমনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নগরীতে আনন্দ মিছিল করেছে বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।

আনন্দ মিছিলে উপস্থিত বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান বলেন, দলীয় চেয়ারম্যানকে স্বাগত জানানোর জন্য আমাদের সকল প্রস্তুতি সম্পন হয়েছে। বিভাগের ২১টি আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বিভাগ এবং মহানগরসহ সাংগঠনিক আট জেলার নেতৃবৃন্দদের সফরের বিষয়টি জানানো হয়েছে। সব জেলা, উপজেলা এবং ইউনিটের নেতাকর্মী থেকে শুরু করে সমর্থকরা চেয়ারম্যানের জনসভায় যোগদান করবেন। বরিশাল জেলা উত্তর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু বলেন, দলের চেয়ারম্যান বরিশালে আসবেন বিষয়টি আমাদের কাছে অত্যন্ত আনন্দের। এজন্য নেতাকর্মী ও সমর্থকদের জন্য আমরা আলাদা করে টুপি ও গেঞ্জি তৈরী করেছি। এর আগে তারেক রহমানের বরিশাল আগমনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ২ ফেব্রুয়ারি বিকেলে বরিশাল নগরীতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহর নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়েছিলো।

উল্লেখ্য, আগামীকাল ৪ ফেব্রুয়ারি বেলা ১২টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস্ পার্ক মাঠে নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এর আগে ২০০৬ সালে সর্বশেষ বরিশাল সফর করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান। সে সময় তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। এবার তিনি দলের চেয়ারম্যান হিসেবে বরিশাল আসছেন। তার এই সফরকে ঘিরে বরিশাল অঞ্চলের বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন বিএনপির নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

আগামীকাল বরিশালে আসছেন তারেক রহমান , বিএনপির আনন্দ মিছিল

Update Time : ১১:৪৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬