ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে : অর্থমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০২:৪০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৩ Time View
১৪৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা। দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধার এবং বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে করের (ট্যাক্স) পরিধি বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের পতেঙ্গায় প্রস্তাবিত একটি সরকারি হাসপাতালের নির্ধারিত জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, “অর্থনীতি পুনর্গঠনে কর আদায়ের হার বাড়াতে হবে এবং এর মাধ্যমে বিনিয়োগ নিশ্চিত করতে হবে। বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান তৈরি সম্ভব নয়। তাই কর্মসংস্থান সৃষ্টি করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সরকার দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিশেষ গুরুত্ব দিচ্ছে।” তিনি আরও জানান, আগামী বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

এর আগে মন্ত্রী পতেঙ্গা থানাধীন মুসলিমাবাদ এলাকায় মেরিন ড্রাইভ সংলগ্ন একটি সরকারি হাসপাতাল নির্মাণের লক্ষ্যে নির্ধারিত জমি সরেজমিনে পরিদর্শন করেন। বাংলাদেশ নৌবাহিনীর অধিগ্রহণকৃত ১৪.২১৯০ একর এবং ২.৭ একর—এই দুই খণ্ডের জমি পরিদর্শনকালে মন্ত্রীকে প্রকল্প সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়।

পরিদর্শনকালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের রিয়ার এডমিরাল মো. মঈনুল হাসান মন্ত্রীকে জমির অবস্থান, ভৌগোলিক পরিবেশ, যোগাযোগ ব্যবস্থা এবং অবকাঠামোগত উন্নয়নের সম্ভাবনা সম্পর্কে ব্রিফ করেন। প্রস্তাবিত এই হাসপাতালটি নির্মিত হলে পতেঙ্গা ও আশপাশের বিশাল জনগোষ্ঠীর উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে এবং চট্টগ্রামের চিকিৎসা অবকাঠামো আরও শক্তিশালী হবে।

এ সময় অধিনায়ক বানৌজা উল্কা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ভূমি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা ও সদস্য সরফরাজ কাদের রাসেল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে : অর্থমন্ত্রী

Update Time : ০২:৪০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬