
নিজস্ব প্রতিবেদক : ভোলার লালমোহনে ঝুঁকিপূর্ণ ব্রিজ ভেঙে বালুবোঝাই ট্রাক খালে পড়ে চালক নাইম হোসেন জয় (২২) নিহত হয়েছে। আহত হয়েছে ট্রাকের হেল্পার আল-আমিন (১২)।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা ও রমাগঞ্জ ইউনিয়নের আজাহার রোড সংলগ্ন বেতুয়া খালের উপর সংযোগ ব্রিজে এ ঘটনা ঘটে|
জানা গেছে, দুপুরের দিকে ট্রাক চালক নাইম হোসেন জয় হেল্পার আল-আমিনকে নিয়ে চতলা বাজার থেকে বালু বোঝই করে চরমোল্লাজী গ্রামে যাচ্ছিল| আজাহার রোডের পূর্ব মাথায় বেতুয়া খালের উপর সংযোগ ব্রিজে উঠলে ব্রিজটি ভেঙ্গে খালে পড়ে যায়| এ সময় ট্রাক চালক ও হেল্পার ট্রাকের মধ্যে আটকে গেলে তাদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে লালমোহন উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক চালব নাইম হোসেন জয়কে মৃত ঘোষণা করে|
চালকের বাড়ি চতলা ৪নং ওয়ার্ডে| তার বাবার নাম মোঃ ফরিদ| অপরদিকে হেল্পার আল-আমিনকে লালমোহন উপজেলা সাস্স কমপ্লেক্সে থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল স্থানান্তরিত করা হয়েছে| সেও একই এলাকার মোঃ ভুট্টুর ছেলে|
এ বিষয়ে লালমোহন থানার ওসি মোঃ অলিউল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহত চালকের লাশের সুরতহাল করেছে| পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে|
Reporter Name 





















