ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশকে হুমকি: একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু

  • Reporter Name
  • Update Time : ১২:০৩:১১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ১ Time View

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরে যুবলীগের একটি ঝটিকা মিছিল থেকে প্রকাশ্যে পুলিশকে হুমকি দেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

যুবলীগের ওই মিছিল থেকে পুলিশকে উদ্দেশ্য করে একজনকে বলতে শোনা যায় একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে একজন পুলিশকে দেখা গেছে। পুলিশকে দেখেই যুবলীগের ওই ঝটিকা মিছিল থেকে এমন হুমকি দেয়া হয়েছে বলে অনেকে মনে করছেন। তবে গাজীপুর মহানগরের কোন স্থানে যুবলীগের এই ঝটিকা মিছিল বের হয় তা নিশ্চিত হওয়া যায়নি।

রবিবার (২১ জুন) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও কে ঘিরে এলাকায় আলোচনার সৃষ্টি হয়। বিষয়টি অতি গুরুত্ব দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং দলটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আয়োজিত একটি মিছিল থেকে এ বক্তব্য দেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে ভিডিওতে বক্তব্য দেওয়া ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আমরা দেখেছি। সেখানে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করা, পুলিশকে হুমকি দেওয়া কিংবা কোনো ধরনের সহিংসতার উসকানি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, ভিডিওটির সত্যতা যাচাই, সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তকরণ এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অনেকে মনে করছেন আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটানোর জন্যই এমন হুমকি দেয়া হয়েছে। পুলিশের একটি সূত্র জানায়, আইন-শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে। যে কোন ধরনের নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নকারীদের কঠোর হস্তে দমন করতে তারা প্রস্তুত রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে আহত ২

গাজীপুরে যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশকে হুমকি: একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু

Update Time : ১২:০৩:১১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬