ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় কালবৈশাখী ঝড়ে ব্যপক ক্ষয়ক্ষতি

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ৪৭ Time View
৮৭

নিজস্ব প্রতিবেদক : জেলায় আজ কালবৈশাখী ঝড়ের তা-বে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে গাছ উপড়ে পড়ে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিদ্যুতের তার ছিঁড়ে অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা।

আজ শনিবার দুপুর দুইটায় হঠাৎ শুরু হওয়া ঝড়ো তান্ডবে ভোলা সদর উপজেলার কম্পাউন্ডের মধ্যে থাকা দুইটি অর্ধশত বয়সী রেইট্রি গাছ সড়কে মধ্যে পরে যায়। এসময় বিদ্যুৎ লাইন ছিড়ে যায়। সেখানকার গাইড ওয়াল ও বিলবোর্ড ভেঙে সড়ক চলাচল বন্ধ হয়ে যায়।

এছাড়াও জেলার বিভিন্ন উপজেলার সড়কে গাছ ও গাছের ডাল ভেঙে পড়েছে। এতে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। অনেক স্থানে বিদ্যুৎ লাইনে গাছ পড়ে ছিঁড়ে যাওয়ায় দেখা দিয়েছে বিদ্যুৎ বিপর্যয়। গ্রামাঞ্চলের সড়কেও একই চিত্র দেখা গেছে। কোথাও কোথাও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে বহু পরিবার।

এদিকে, ঝড় থামার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন বিভিন্ন সড়ক থেকে গাছ অপসারণে কাজ শুরু করেছে। পাশাপাশি দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

ভোলায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন (ওজোপাডিকো)-এর সিনিয়র প্রকৌশলী মো. মাজেদুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক লাইনসমূহ মেরামতের কাজ চলছে এবং দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ জানান, কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ভোলার জেলা প্রশাসক শামীম রহমান জানান, কালবৈশাখী ঝড়ে জেলার যেসব এলাকায় ক্ষতি হয়েছে সেগুলোর তালিকা করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

ভোলায় কালবৈশাখী ঝড়ে ব্যপক ক্ষয়ক্ষতি

Update Time : ০৩:৫৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬