ঢাকা ০৬:০২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তিন দশক পর ফের জুটি বাঁধছেন নাগার্জুন-টাবু

  • Reporter Name
  • Update Time : ০৩:৫২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ১৪৫ Time View
২৩৪

বিনোদন ডেস্ক : দীর্ঘ প্রায় তিন দশকের বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন দক্ষিণী সিনেমার কিংবদন্তি নাগার্জুন এবং বলিউডের ‘ভার্সেটাইল কুইন’ টাবু। আর এই পুনর্মিলন ঘটছে নাগার্জুনের ক্যারিয়ারের মাইলফলক স্পর্শকারী ১০০তম চলচ্চিত্র ‘কিং ১০০’-এর মাধ্যমে।

বলিউড হাঙ্গামা সূত্রে জানা যায়, এই সিনেমাটি নাগার্জুনের ক্যারিয়ারের ১০০তম চলচ্চিত্র হওয়ায় এটি হতে চলেছে বিশেষ তাৎপর্যপূর্ণ একটি ছবি । সিনেমাটি প্রযোজনা করছে তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান অন্নপূর্ণা স্টুডিওস। এটি হবে টাবু ও নাগার্জুনের চতুর্থ যৌথ কাজ।

দীর্ঘদিন পর এই জুটিকে আবার একসঙ্গে পর্দায় দেখতে পেয়ে ভক্তরাও খুশি। টাবু নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে একটি ক্ল্যাপবোর্ডের ছবি শেয়ার করে জানান, তিনি শুটিংয়ে যোগ দিয়েছেন। পাশাপাশি নির্মাতাদের ট্যাগ করে প্রকল্পটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। এর আগে টাবু ও নাগার্জুন একাধিক সিনেমায় কাজ করেছেন। তাদের সবচেয়ে জনপ্রিয় কাজগুলোর একটি হলো ১৯৯৬ সালের তেলেগু ব্লকবাস্টার ‘নিননে পেল্লাডাটা’। সিনেমাটি বাণিজ্যিক ও সমালোচনা দুই দিক থেকেই সফল ছিল এবং এটি সেরা তেলেগু সিনেমা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছিল।

এর আগে ১৯৯৫ সালের ‘সিসিনদ্রি’ সিনেমায় টাবু সংক্ষিপ্ত একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেন, যা প্রযোজনা করেছিলেন নাগার্জুন এবং এতে তার ছেলে আখিল আক্কেনি শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন। পরে ১৯৯৮ সালের রোমান্টিক কমেডি আভিদা মা আভিদেতেও এই জুটি একসঙ্গে কাজ করেন। প্রায় তিন দশক পর ‘কিং ১০০’ এর মাধ্যমে তারা আবার নতুনভাবে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। যদিও চরিত্র সম্পর্কে বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, তাদের ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

তিন দশক পর ফের জুটি বাঁধছেন নাগার্জুন-টাবু

Update Time : ০৩:৫২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬