ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেছারাবাদে ইলিশের আকাল : দীর্ঘ প্রতীক্ষার পর মিললো ‘দেড় কেজি’র রাজা ইলিশ

  • Reporter Name
  • Update Time : ১০:০২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৩২ Time View
৬৯

নিজস্ব প্রতিবেদক : নেছারাবাদে পহেলা বৈশাখের আগ থেকেই ইলিশের আকাল দেখা দিয়েছে। একসময় উপজেলার সন্ধ্যা নদীতে জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে উঠত রূপালী ইলিশ। সেই চিরচেনা দৃশ্য এখন যেন শুধুই স্মৃতি। তারই মাঝে সেই নদীতে গত বৃহস্পতিবার সন্ধ্যার পরে ইমরান আহমেদ নামে এক জেলের জালে ধরা পড়ে ১ কেজি ৫০ গ্রাম ওজনের একটি ইলিশ। এই এক মাছেই যেন খুশির ঝলক লাগে জেলে পাড়ায়।

জানা গেছে, যে নদীতে জাল আর নৌকা নিয়ে বের হলেই জোয়ার শেষে জেলেরা মুখে হাসি আর নৌকা ভরা ইলিশ নিয়ে ঘাটে ফিরতেন, আজ সেখানে নেমে এসেছে হতাশার ছায়া। বর্তমানে সারা দিন জাল ফেলেও ইলিশের দেখা মেলে না বললেই চলে। ফলে দুশ্চিন্তা আর অনিশ্চয়তায় দিন কাটছে নেছারাবাদের জেলেদের। জীবিকার প্রধান উৎস হারিয়ে অনেকেই পড়েছেন চরম সংকটে। ইলিশের এমন সংকটের কারণে বাজারে এই মাছের দামও আকাশছোঁয়া। সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে একসময়ের সহজলভ্য রূপালী ইলিশ।

এরই মধ্যে গত বৃহস্পতিবার রাতে একটিমাত্র ইলিশ পেয়ে খুশির ঝলক দেখা গেছে এক জেলের মুখে। উপজেলার কামারকাঠি গ্রামের জেলে ইমরান আহমেদ সন্ধ্যা নদীতে জাল ফেলে ১ কেজি ৫০ গ্রাম ওজনের একটি ইলিশ ধরতে সক্ষম হন। বিরল এই মাছটি দেখতে আশপাশের অনেকেই ভিড় জমান।

পরে মাছটি বিক্রি হয় প্রায় ২,৫০০ টাকায়, যা স্থানীয়দের কাছে এখন প্রায় ‘সোনার দামে’ ইলিশ হিসেবে বিবেচিত হচ্ছে।

মাছটি পাওয়া জেলে ইমরান বলেন, আমি এক বছর পূর্বে নদীতে সাতশত গ্রামের একটি ইলিশ পেয়েছিলাম। এরপর আর বড় মাছ পাইনি। আজকে জীবনে এত বড় মাছ পেয়েছি। নদীতে এখন আর মাছ মেলেনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

নেছারাবাদে ইলিশের আকাল : দীর্ঘ প্রতীক্ষার পর মিললো ‘দেড় কেজি’র রাজা ইলিশ

Update Time : ১০:০২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬