ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৪:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৯৯ Time View
১৪৭

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।

রোববার (৮ মার্চ) বেলা ১১টায় বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ, কলাপাড়া সিডিপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিডিপি ম্যানেজার দীপক কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহীম খাঁন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুড নেইবারস বাংলাদেশ মহিপুর অফিসের সিডিপি ম্যানেজার রাজিব বিশ্বাস, সিডিসি সাধারণ সম্পাদক ও সংবাদকর্মী মিজানুর রহমান রিপন, হেলথ অফিসার পঙ্কজ বিশ্বাস, কো-অপারেটিভ সভাপতি পেয়ারা বেগম এবং সহকারী প্রোগ্রাম অফিসার সায়মনসহ অন্যান্যরা।

অনুষ্ঠানের অংশ হিসেবে কমিউনিটিতে নারী নেতৃত্বে বিশেষ অবদান রাখার জন্য মহিপুর সিডিপির কো-অপারেটিভ কর্মী মোছা. রেশমা বেগমকে ‘সাহসিকা অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

বক্তারা বলেন, নারীদের সামগ্রিক উন্নয়ন ও ক্ষমতায়নে গুড নেইবারস বাংলাদেশ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। সমাজের অবহেলিত ও নিপীড়িত নারীরা যেন তাদের ন্যায্য অধিকার ফিরে পায় এবং সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে-এটাই এ দিবসের মূল লক্ষ্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীতে গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন

Update Time : ০৩:৩৪:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬