ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ মাসে ১৭ শ’ ৭০ জন সাংবাদিক নির্যাতনের শিকার, কারাগারে বন্দি ৬৯১

  • Reporter Name
  • Update Time : ০১:৫৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩৫ Time View
২১৩

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার ১৮ মাসে ১৭৭০ জন সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে। বাংলাদেশে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’র সাম্প্রতিক এক অনুসন্ধানী প্রতিবেদনে ভয়াবহ এসব তথ্য উঠে এসেছে। যা তৎকালীন সরকারের প্রতিনিধিদের দেওয়া বক্তব্যের সম্পূর্ণ বিপরীত।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মোট ১৭ শ’ ৭০ জন সাংবাদিক বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। এরমধ্যে ৬৯১ জন সাংবাদিককে বর্তমানে কারাগারে বন্দি রাখা হয়েছে। এছাড়া পেশাগত দায়িত্ব পালনের জেরে কমপক্ষে ২৪৫ জন সাংবাদিকের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও সাজানো মিথ্যে মামলা দায়ের করা হয়েছে বলেও সংস্থাটি দাবি করেছে। এমন এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মাঝেই অন্তর্বর্তীকালীন সরকারের তৎকালীন নারী উপদেষ্টা রেজওয়ান হাসানের একটি বক্তব্য দেশজুড়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।

তিনি দাবি করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একজন সাংবাদিকও নির্যাতনের শিকার করা হয়নি। তার এই বক্তব্যকে বাস্তবতাবিবর্জিত’ এবং গণমাধ্যমের প্রতি চরম অবজ্ঞা হিসেবে অভিহিত করেছেন সাংবাদিক নেতারা।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের দাবি অনুযায়ী, মাঠপর্যায়ে সাংবাদিকরা প্রতিনিয়ত হুমকি, শারীরিক লাঞ্ছনা এবং আইনী হয়রানির শিকার হচ্ছেন। দীর্ঘদিন সাংবাদিক সুরক্ষা আইনসহ ১৪ দফা দাবিতে দেশব্যাপী মাঠপর্যায়ে আন্দোলন সংগ্রাম করে আসা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর মনে করছেন, অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে এইসব সাজানো মামলাগুলো প্রত্যাহার এবং সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা না গেলে দেশের চতুর্থ স্তম্ভ পুরোপুরি ভেঙে পরবে। এ ব্যাপারে এখনই কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য তিনি (আহমেদ আবু জাফর) বর্তমান নতুন সরকারের তথ্যমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

১৮ মাসে ১৭ শ’ ৭০ জন সাংবাদিক নির্যাতনের শিকার, কারাগারে বন্দি ৬৯১

Update Time : ০১:৫৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬