ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী মাস থেকে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হবে : বরিশালে তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন

  • Reporter Name
  • Update Time : ১০:১৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৫ Time View
১৩২

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন অনুসারে দেশে অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আগামী মাস থেকে এই কার্ডের কার্যক্রম শুরু হবে। প্রথম পর্যায়ে এই ফ্যামিলি কার্ডে নগদ অর্থ প্রদান করা হবে। দেশের ৪ কোটি ১০ লাখ পরিবারের নারী সদস্য এই কার্ডের মালিক হবে।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশালে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি এসব কথা বলেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি আরও বলেন, বাংলার মানুষ তার অধিকার প্রতিষ্ঠায় কখনো আপস করেনি, ৫২-এর ভাষা আন্দোলন থেকে ২৪-এর গণ-অভ্যুত্থান এর প্রমাণ। মহান ভাষা দিবসের চেতনা ছিল ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ। দেশে আর কোনো ভিন্ন পন্থা অবলম্বন করে ক্ষমতা দখল করা যাবে না। নির্বাচনই হবে ক্ষমতা দখলের একমাত্র পন্থা।
তিনি আরও বলেন, সাংবাদিকতা একটি স্বতন্ত্র পেশা। এই পেশার সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো সমস্যা, সংকট বা বিরোধ সাংবাদিকতার নিজস্ব কাঠামো ও নীতিমালার মধ্যেই সমাধান হওয়া প্রয়োজন। এর বাইরে অন্য কোনো প্রশাসনিক বা মন্ত্রণালয়ভিত্তিক হস্তক্ষেপ হলে পেশাগত স্বাধীনতা ক্ষুন্ন হওয়ার আশঙ্কা থাকে।
গণমাধ্যমের সঙ্গে সরকারের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই ভূমিকা পালনের ক্ষেত্রে সাংবাদিকদের কিছু বাস্তব সমস্যা রয়েছে। সেগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। সাংবাদিকদের আর্থিক ও পেশাগত নিরাপত্তার বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, ওয়েজ বোর্ডকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। দ্রুত সময়োপযোগী করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে। সাংবাদিকদের যেকোনো সমস্যার সমাধান সাংবাদিকতার নিজস্ব পরিসরের মধ্যেই হওয়া উচিত। সাংবাদিকদের যেকোন সমস্যা কেবলমাত্র তথ্য মন্ত্রনালয়ের বাইরে স্বরাস্ট্র বা অন্য মন্ত্রনালয় যুক্ত না থাকে সে বিষয় পরামর্শ করে ঠিকঠাক করবো।
বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমন। বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ, বরিশাল জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম, বরিশাল মেট্রো পলিটন পুলিশ এর উপ-কমিশনার আবদুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বীর মুক্তিযোদ্ধা এবায়দুল হক চাঁন, ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

আগামী মাস থেকে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হবে : বরিশালে তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন

Update Time : ১০:১৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬