ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান

  • Reporter Name
  • Update Time : ০১:০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১১ Time View
১৫৫

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব রাইয়ান বিন কামালসহ সংগঠনটির ১০ নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে জেলা শহরের সাধনার মোড় সংলগ্ন বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা এই যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো নতুনদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলে স্বাগত জানান। এ সময় তিনি বলেন, তরুণ প্রজন্মের এই অংশগ্রহণ গণতান্ত্রিক লড়াইকে আরও শক্তিশালী করবে।

যোগদানকারী নেতাকর্মীদের পক্ষ থেকে রাইয়ান বিন কামাল বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মূলত কোনো রাজনৈতিক দল নয়, এটি ছিল একটি দাবি আদায়ের প্ল্যাটফর্ম। ছাত্রদলের আদর্শিক ও গঠনমূলক কার্যক্রমের প্রতি অনুপ্রাণিত হয়ে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই আমরা আনুষ্ঠানিকভাবে এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মনিরুল ইসলাম নূপুর, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের জেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

উল্লেখ্য, যোগদানকারী এই নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হয়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান

Update Time : ০১:০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬