ঢাকা ০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩ বছর পর রাজের সাথে বিচ্ছেদের কারণ জানালেন পরীমনি

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫৩ Time View
২৩১

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত তারকা পরীমনি ও অভিনেতা শরীফুল রাজের বিচ্ছেদের প্রায় তিন বছর হতে চললেও বিষয়টি নিয়ে আলোচনা এখনো থামেনি। দীর্ঘদিন ধরে নানা গুঞ্জন চললেও এবার তৃতীয় পক্ষের প্রসঙ্গ নিয়ে নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছেন পরীমনি।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি রাজের সঙ্গে বিচ্ছেদ, দাম্পত্য জীবনের ভাঙন এবং ব্যক্তিগত নানা অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন। সেখানে পরীমনি স্পষ্ট করে জানান, তাদের বিচ্ছেদের পেছনে কোনো তৃতীয় ব্যক্তির ভূমিকা ছিল না।

তার ভাষায়, এটি তৃতীয় পক্ষের কারণে হয়নি; মূলত দুজনের মধ্যে বোঝাপড়ার ঘাটতিই বিচ্ছেদের কারণ। তিনি বলেন, সংসার টিকিয়ে রাখতে যে পারস্পরিক চেষ্টা ও সমর্থন প্রয়োজন, সেটার অভাবই সম্পর্ককে দুর্বল করেছে।

এ সময় বিনোদন অঙ্গনে প্রচলিত একটি গুঞ্জনকেও ভিত্তিহীন বলে উল্লেখ করেন পরীমনি। তার দাবি, ইন্ডাস্ট্রিতে বলা হয়—তার কারণেই নাকি রাজ সন্তানের খোঁজ নিতে পারছেন না, যা সম্পূর্ণ ভুল। তিনি জানান, রাজের কাছে তার প্রত্যাশা ছিল—স্বতঃস্ফূর্ত দায়িত্ববোধ থেকে সন্তানের ব্যাপারে সচেতন হওয়া।

উল্লেখ্য, ২০২২ সালের জানুয়ারিতে পরীমনির অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করেন শরীফুল রাজ। তখনই তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। পরে দুজনই জানান, ২০২১ সালের ১৭ অক্টোবর পারিবারিক আয়োজনে তাদের বিয়ে হয়। ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় তাদের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য।

সন্তান জন্মের পরও তাদের দাম্পত্য জীবনে টানাপোড়েন কাটেনি। একাধিকবার মান-অভিমান ও মনোমালিন্যের পর একসঙ্গে থাকার চেষ্টা হলেও তা স্থায়ী হয়নি। বিশেষ করে রাজের ফেসবুক আইডি থেকে কয়েকজন চিত্রনায়িকার ব্যক্তিগত ভিডিও প্রকাশের ঘটনায় ব্যাপক সমালোচনা তৈরি হয়, যা সম্পর্কে নতুন করে অস্থিরতা ডেকে আনে। শেষ পর্যন্ত ২০২৩ সালের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ কার্যকর হয়।

বিচ্ছেদের পর দুজনই নিজ নিজ কাজে ব্যস্ত সময় পার করছেন। পরীমনিকে সর্বশেষ দেখা গেছে ‘ফেলুবক্সী’ সিনেমায়। তিনি সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত ‘শাস্তি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, যেখানে তার সহশিল্পী চঞ্চল চৌধুরী। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘ডোডোর গল্প’। নিরবের সঙ্গে ‘গোলাপ’ সিনেমার কাজ শুরুর কথাও জানা গেছে।

অন্যদিকে শরীফুল রাজকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ঈদে মুক্তি পাওয়া ‘ইনসাফ’ সিনেমায়। সামনে তার অভিনীত ‘বনলতা এক্সপ্রেস’, ‘জীবন অপেরা’ এবং নাম নির্ধারিত হয়নি—এমন আরও একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এসব ছবিতে তার সহশিল্পী হিসেবে থাকছেন তমা মির্জা, সাবিলা নূর ও বিদ্যা সিনহা মিম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

লালমোহনে বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়া, ছাত্রদল নেতা বহিষ্কার

৩ বছর পর রাজের সাথে বিচ্ছেদের কারণ জানালেন পরীমনি

Update Time : ০৬:৫৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬