ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নেছারাবাদে ১১ কেজির বাঘাইর দেখতে জনতার ভিড়

  • Reporter Name
  • Update Time : ০৪:১৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ১ Time View

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বেলুয়া নদীতে এক জেলের জালে প্রায় ১১ কেজি ওজনের একটি বাঘাইর মাছ ধরা পড়েছে। বিরল প্রজাতির এই মাছটি ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেল চারটার দিকে উপজেলার বলদিয়া ইউনিয়নের তালুকদারহাওলা এলাকায় বেলুয়া নদীতে মাছটি ধরা পড়ে। স্থানীয় জেলে পলাশ কুমার মন্ডল তার ‘মইয়া’ (চাপা) জাল দিয়ে মাছ ধরার সময় এটি জালে আটকা পড়ে।

জেলে পলাশ কুমার মন্ডল জানান, সাধারণত এই ধরনের জালে এত বড় মাছ ধরা পড়ে না। জালের কাটার সঙ্গে মাছটি আটকে যাওয়ায় তিনি সেটিকে ডাঙায় তুলতে সক্ষম হন। তার জালে এর আগে কখনোই এত বড় বাঘাইর মাছ ধরা পড়েনি বলে জানান তিনি।

পরে মাছটি স্থানীয় উরিবুনিয়া বাজারে নিয়ে গেলে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে। সুলতান মাহমুদ নামের এক ক্রেতা মাছটি ১১ হাজার টাকায় কিনে নেন। পরে তিনি মাছটি কেটে প্রতি কেজি এক হাজার টাকা দরে স্থানীয়দের কাছে বিক্রি করেন।

সুলতান মাহমুদ বলেন, ‘বর্তমানে গ্রামাঞ্চলের নদীতে এত বড় বাঘাইর মাছ খুব একটা দেখা যায় না। মাছটি বিরল হওয়ায় এটি দেখার জন্য বাজারে অনেক মানুষ ভিড় করেছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পর বেলুয়া নদীতে এমন বড় আকারের বাঘাইর মাছ ধরা পড়ায় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

নেছারাবাদে ১১ কেজির বাঘাইর দেখতে জনতার ভিড়

Update Time : ০৪:১৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬