ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভাণ্ডারিয়ায় ১০ লাখ টাকার অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

  • Reporter Name
  • Update Time : ১২:৩৭:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ৪ Time View
১১

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় উপজেলা প্রশাসনের অভিযানে আনুমানিক ১০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে ভাণ্ডারিয়া জাল বাজার এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ হাসিবুল হাসান।

অভিযান সূত্রে জানা গেছে, জাল বাজার সংলগ্ন স্থানীয় রিজার্ভ পুকুর পাড়ের চারটি গোডাউনে আকস্মিক তল্লাশি চালানো হয়। এ সময় গোডাউনগুলো থেকে দেশের মৎস্য সম্পদের জন্য মারাত্মক ক্ষতিকর বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি, চাই বুসনা, চরঘেরা ও ছোট বাঁধা জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব ক্ষতিকারক জাল স্থানীয় লঞ্চঘাট এলাকায় নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে চারজন গোডাউন মালিকে মধ্যে দুইজনকে পাওয়া গেলেও বাকি দুইজন কৌশলে পালিয়ে যান। উপস্থিত পাওয়া দুই হলেন জিয়ানগর উপজেলার পাড়ের হাট এলাকার মোসলেম উদ্দিন খানের পুত্র রেজওয়ান খান (২৫) এবং ভাণ্ডারিয়া সদরের লতিফ হাওলাদারের পুত্র জয়নাল হাওলাদার (৬০)। তাদের প্রাথমিক সতর্কবার্তা ও ভবিষ্যতে এ ধরনের অবৈধ ব্যবসায় না জড়ানোর কঠোর আলটিমেটাম দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ হাসিবুল হাসান জানান, দেশের মৎস্য সম্পদ ও জলজ জীববৈচিত্র রক্ষায় যেকোনো ধরনের অবৈধ জালের ব্যবহার ও বিক্রির বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। স্থানীয় মৎস্য সম্পদ রক্ষায় এবং বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে এমন অভিযান ও নিয়মিত মনিটরিং আগামীতেও অব্যাহত থাকবে।
অভিযানকালে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মৎস্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে বিএনপির উদ্যোগে বাজেট সম্পর্কিত মতবিনিময়

ভাণ্ডারিয়ায় ১০ লাখ টাকার অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

Update Time : ১২:৩৭:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬