ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

  • Reporter Name
  • Update Time : ০৩:১৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ২৬ Time View
৫৮
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক যুবককে গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (৪ মে) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে উপজেলার রাহুতকাঠ বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটককৃত মাহবুব মোল্লা (৩২) দেহেরগতি ইউনিয়নের ইদিলকাঠী এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, বাবুগঞ্জ থানার এসআই মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গাঁজা সেবনের সময় আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে প্রায় ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরবর্তীতে তাকে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পুলিশ আরও জানায়, মাহবুব মোল্লার বিরুদ্ধে পূর্বে ২০২৪ সালে একটি মাদক মামলা দায়ের হয়েছিল, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।
এ বিষয়ে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। বাবুগঞ্জ থানা এলাকায় মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
স্থানীয় সচেতন মহলের মতে, আইনশৃঙ্খলা বাহিনীর এমন ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

Update Time : ০৩:১৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬