ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৩০০ এমপি পলাতকের ঘটনা পৃথিবীর কোথাও নাই : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩৫ Time View
১৬২

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান বলেছেন, ৩০০ এমপি পালিয়ে যাওয়ার ঘটনা কোথাও নাই। রাজনীতিকে ব্যবসা হিসেবে ব্যবহার করেছে বলেই তাদের এ অবস্থা। আমরা এমনটা চাই না।

শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় সনাতন ধর্মালম্বীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। বিএনপি যদি আওয়ামী লীগের মতো করে তাহলে ১৫ বছর নয়, পাঁচ বছরেই সব শেষ হয়ে যাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আখড়া কমিটির সভাপতি চন্দন কুমার ঘোষ। আখড়া কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দীপংকর ঘোষের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মশান কমিটির সভাপতি হিরালাল সাহা, সাধারণ সম্পাদক আশীষ ব্রহ্মচারি, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু।

প্রধান অতিথির হিসেবে মুশফিকুর রহমান বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক দল। এখানে সাম্প্রদায়িকতার স্থান নেই। জিয়াউর রহমান দলটাই করেছেন সবার জন্য। এমন সমাজ ব্যবস্থা চাই না যেখানে দ্বিধা থাকবে না।

তিনি বলেন, ‘আমি এই বয়সে এসেছি সেবা করতে। আমি দেখলাম আমার এলাকার লোকজন নির্য়াতনের শিকার। দখল, চাঁদাবাজ চলছে। তাই কিছু করতে এসেছি।

মত বিনিময়কালে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, সিনিয়র সহ-সভাপতি মো. বাহার মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় ১২ ফেব্রুয়ারি সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

৩০০ এমপি পলাতকের ঘটনা পৃথিবীর কোথাও নাই : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা

Update Time : ০৭:৪৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬