ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হিজলায় মাদ্রাসাছাত্রী অপহরণচেষ্টা, অটোরিকশা চালকের কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : ০২:৩৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৩৫ Time View
৬৭

নিজস্ব প্রতিবেদক : বরিশালের হিজলায় মাদ্রাসাছাত্রী অপহরণচেষ্টার অভিযোগে হাবিব হাওলাদার (৩০) নামের এক অটোরিকশা চালককে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

গতকাল বুধবার বিকেলে হিজলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ জ্যোতি বড়াল ভ্রাম্যমাণ আদালতে তাকে এই দণ্ড দেন।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  এর আগে বুধবার বেলা ১২টার দিকে মাদ্রাসাছাত্রীকে অপহরণচেষ্টার সময় স্থানীয়রা হাবিবকে আটক করে পুলিশে সোপর্দ করেন। হাবিব হাওলাদার উপজেলার বড়জালিয়া ইউনিয়নের লক্ষ্ণীপুর গ্রামের ইয়াসিন হাওলাদারের ছেলে।

হিজলা থানা পুলিশ জানায়, বুধবার দুপুরে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের উত্তর পত্তনী ভাংগা মহিলা দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে জোর করে অটোরিকশায় তোলেন চালক হাবিব হাওলাদার। ওই সময় ছাত্রীর ডাকচিৎকারে স্থানীয় বাসিন্দারা অটোরিকশাসহ হাবিবকে আটক করে থানায় সংবাদ দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে হাবিবকে গ্রেপ্তার করে এবং ছাত্রীকে পরিবারের জিম্মায় দেন। বিকেলে হাবিব হাওলাদারকে ভ্রাম্যমাণ আদালকে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ৪ দিনের কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা করেন। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত অটোরিকশা চালককে বুধবার সন্ধ্যায় কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

হিজলায় মাদ্রাসাছাত্রী অপহরণচেষ্টা, অটোরিকশা চালকের কারাদণ্ড

Update Time : ০২:৩৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬