ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুস্থ জীবনের লক্ষে বরিশালে শব্দসচেতনতা দিবস উদযাপন

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ২৮ Time View
৫৫

নিজস্ব প্রতিবেদক : ‘আর নয় শব্দ দূষণ, চাই সুস্থ জীবন’ এ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় বরিশালেও আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে পরিবেশ অধিদপ্তর জেলার আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আজ বুধবার সকাল ১০টায় নগরীতে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।

র‌্যালি শেষে দিবসটির তাৎপর্য নিয়ে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. ওবায়দুল্লাহ প্রধান অতিথির বক্তব্য দেন।

প্রধান অতিথি বলেন, শব্দ দূষণ একটি নীরব ঘাতক। এটি মানুষের শ্রবণশক্তি নষ্ট করার পাশাপাশি মানসিক চাপ, হৃদরোগ ও উচ্চ রক্তচাপের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। যা ব্যক্তিগত স্বাস্থ্যহানির পাশাপাশি জাতীয় অর্থনীতি ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। ব্যক্তিগত সচেতনতা, সামাজিক দায়িত্ববোধ এবং আইন প্রয়োগের মাধ্যমে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

পরিবেশ অধিদপ্তর জেলার সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. এজাজ হোসেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বিভাগীয় সমন্বয়ক মো. রফিকুল আলম ও বাংলাদেশ পরিবেশ আইন সমিতির বিভাগীয় সমন্বয়ক লিংকন বায়েন।

মানব স্বাস্থ্যের উপর শব্দ দূষণের ভয়াবহতা তুলে ধরে বক্তারা বলেন, মানুষের জন্য শব্দের নিরাপদ মাত্রা সর্বোচ্চ ৬০ ডেসিবল। গবেষনায় দেখা গেছে, হাইড্রোলিক হর্ন ৯০-১১৫ ডেসিবল, সাউন্ড সিস্টেম ১২০ ডেসিবল ও হেডফোন ১৩৫ ডেসিবল শব্দ তৈরি করে। ফলে মানুষ শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে এদেশের শহর অঞ্চলে বসবাসকারীদের মধ্যে অনেকেই শ্রবণশক্তি হ্রাস, বধিরতা, মেজাজ খিটখিটে হওয়াসহ নানা জটিলতায় ভুগছেন।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

সুস্থ জীবনের লক্ষে বরিশালে শব্দসচেতনতা দিবস উদযাপন

Update Time : ০৩:৪৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬