ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের সুনাম বিশ্বজুড়ে : বরিশাল সাংবাদিক ফোরামের ইফতারে এমপি সরোয়ার

  • Reporter Name
  • Update Time : ০৫:০৫:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৩৯ Time View
৬৭
জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ : বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার বলেছেন, সাংবাদিকের একটা বিশাল সুনাম সারা বিশ্বে।
সাংবাদিকদের মাধ্যমে রাজনৈতিক দলের কর্মকান্ড জনগন জানতে পারে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এ দেশের পটভূমি পরিবর্তনের জন্য তাদের ভূমিকা অনস্বীকার্য। দেশ পরিচালনার জন্য সৎ নেতৃত্বের প্রয়োজন। সেক্ষেত্রে সাংবাদিকরা তাদের লেখনী দিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন বলে জানিয়েছে বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ) আয়োজনে ইফতার দোয়া -মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
রবিবার (১৫ মার্চ) নগরীর বরিশাল ক্লাবে দ্বিতীয় তলার বরিশাল ক্লাবের  দ্বিতীয় তলার গোলাম মাওলা কনভেনশন হলে বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ) আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, বরিশাল জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ড. এস.এম মাহফুজুর রহমান, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন, এনপিপির আহ্বায়ক আবু সাঈদ মুসা এবং বাসদ নেত্রী মনীষা চক্রবর্তী, যুবদলের মামুন রেজা ও শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি আখতারুজ্জামান সাব্বির। বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি নিঙ্কুঞ্জ বালা পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক কাজী আল মামুন, বার্তা সম্পাদক ফোরামের সভাপতি জিয়া শাহীন, সম্পাদক ও প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক এম লোকমান হোসাইন সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজন।
 ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

সাংবাদিকদের সুনাম বিশ্বজুড়ে : বরিশাল সাংবাদিক ফোরামের ইফতারে এমপি সরোয়ার

Update Time : ০৫:০৫:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬